× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টয়ার মন বদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ১২:৩৮ পিএম

মুমতাহিনা টয়া

মুমতাহিনা টয়া

বিরতি ভেঙে কিছুদিন আগে উপস্থাপকরূপে পর্দায় ফিরেছেন মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া। এবার নতুন করে মনোযোগী হয়ে উঠেছেন অভিনয়ে। ব্যতিক্রমী কাজের প্রয়াসে পারফর্ম করেছেন ‘মন বদল’ নাটকের আইটেম গানে। ঈদ উপলক্ষে নির্মিত ‘মন বদল’ নাটকে তাকে আইটেম গান দেখার সুযোগ পাবেন দর্শক।

টয়ার কথায়, ‘‘ছকবাঁধা কাজ থেকে সরে এসে আলাদা কিছু করতে চেয়েছি। সেই ভাবনা থেকেই নাটকের আইটেম গানে অংশ নেওয়া। এর আগে বেশ কিছু গানে মডেল হিসেবে অংশ নিয়েছি। দর্শক সাড়া পেয়েছি। সেই অভিজ্ঞতা থেকে এবার ‘মন বদল’ নাটকের আইটেম গানে পারফর্ম করা।’’ নির্মাতারা জানিয়েছেন, ‘মন বদল’ নাটকের কাহিনি গড়ে উঠেছে জারা ও সারা নামের দুই যমজ বোনকে কেন্দ্র করে। যমজ বোনদের মধ্যে যে মিল আর খুনসুটি থাকে, সেটি এই গল্পে দর্শক উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, এক বোন যে আরেক বোনের জন্য চূড়ান্ত ছাড় দিতে পারে, সেটিও থাকছে এতে। গল্প প্রেমের, তবে বাড়তি মাত্রা যোগ করেছে যমজ বোনের বিপরীতে আদিল চরিত্রের রসায়ন। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় নাটকে যমজ বোনের চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। বিপরীতে চিকিৎসক আদিলের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে। আসছে ঈদে নাটকটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি-এর ইউটিউব চ্যানেলে দর্শকের জন্য উন্মুক্ত করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা