প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১২:২৯ পিএম
কে-পপ জগৎ আবারও সরগরম ব্ল্যাকপিঙ্কের চমকপ্রদ ঘোষণায়। বিশ্বখ্যাত এ গার্ল গ্রুপটি অবশেষে ঘোষণা করেছে তাদের বহু প্রতীক্ষিত ‘ডেড লাইন’ ওয়ার্ল্ড ট্যুর, যা শুরু হবে ৫ জুলাই ২০২৫ থেকে এবং চলবে ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
স্টেজ পারফরম্যান্স, স্টাইল এবং সংগীতের সমন্বয়ে এ ট্যুর নতুন ইতিহাস গড়বে বলেই প্রত্যাশা সংগীত বিশ্লেষকদের। তবে এ ট্যুর ক্যালেন্ডারের একটি ব্যতিক্রমী দিক ভক্তদের নজর কেড়েছে। সেখানে দেখা যায়, সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে কোনো পারফরম্যান্স নেই তাদের। এ নীরবতাই জন্ম দিয়েছে নানা জল্পনার। ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রকাশিত সূচি অনুযায়ী, আগস্ট ২০২৫-এ ব্ল্যাকপিঙ্ক ঝড় তুলবে ইউরোপের চারটি শহরে— প্যারিস, মিলান, বার্সেলোনা ও লন্ডনে। কিন্তু এরপর হঠাৎ সেপ্টেম্বরে নিস্তব্ধতা? ভক্তদের মতে, এটি শুধু বিশ্রামের সময় নয়, বরং একটি পরিকল্পিত বিরতি, যা হতে পারে নতুন মিউজিক্যাল রিলিজের সূচক। গুঞ্জন উঠেছে, জুন ২০২৫-এ আসতে পারে একটি প্রি-রিলিজ ট্র্যাক, যা ডেডলাইন ট্যুরের প্রথমভাগে আরও উন্মাদনা ছড়াবে।