× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতে সাত বিলি আইলিশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ১২:২৭ পিএম

সংগীতশিল্পী বিলি আইলিশ

সংগীতশিল্পী বিলি আইলিশ

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে সংগীতশিল্পী বিলি আইলিশ সাত বিভাগে মনোনয়ন পেয়ে জিতে নিলেন সাতটি পুরস্কারই। এমন ঘটনা সচরাচর ঘটে না।

গত সোমবারের রাতটা যেন বিলিরই ছিল। আর্টিস্ট অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ারের মতো প্রধান পুরস্কারগুলো তো পেয়েছেনই। পেয়েছেন ফেবারিট ট্যুরিং আর্টিস্ট, ফেবারিট ফিমেল পপ আর্টিস্ট, ফেবারিট পপ অ্যালবাম ও ফেবারিট সংয়ের পুরস্কারও। গায়িকা বলেন, ‘ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তারা আমাকে মনে করিয়ে দেয়, এ পৃথিবীতে এখনও আলো আছে।’ লাস ভেগাসে অনুষ্ঠিত জমকালো এ আয়োজনে এবার আজীবন সম্মাননা দেওয়া হয়েছে রড স্টুয়ার্টকে, আর আইকন অ্যাওয়ার্ড দেওয়া হয় কিংবদন্তি জেনেট জ্যাকসনকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেনিফার লোপেজ। এমএ-তে সর্বোচ্চ ৪০টি পুরস্কার জেতার রেকর্ড টেইলর সুইফটের দখলে। অথচ এবার তিনি একটি পুরস্কারও জিততে পারেননি। মনোনয়ন পেয়েছিলেন ছয়টি।

এবার কেনড্রিক লামারকে টপকে জনপ্রিয় পুরুষ হিপ-হপ শিল্পী হয়েছেন এমিনেম, জিতেছেন হিপ-হপ অ্যালবামের পুরস্কারও। তবে ‘নট লাইক আস’-এর জন্য সেরা হিপ-হপ গানের পুরস্কার পেয়েছেন কেনড্রিক লামার। বিয়ন্সের ‘কাউবয় কার্টার’ হয়েছে সেরা কান্ট্রি অ্যালবাম। কান্ট্রি আর্টিস্টও হয়েছেন তিনি। আর সেরা পুরুষ পপশিল্পী হয়েছেন ব্রুনো মারস। নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার হয়েছেন গ্রেসি আব্রামস। লেডি গাগা ও ব্রুনো মারসের ‘ডাই উইথ আ স্মাইল’ হয়েছে কোলাবরেশন অব দ্য ইয়ার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা