× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে ‘সাবা’ ও ‘২ষ’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১২:৪৫ পিএম

মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমা এবং নুহাশ হ‌ুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’

মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমা এবং নুহাশ হ‌ুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’

যুক্তরাজ্যের রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের ন্যারেটিভ ফিচার বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ও সিরিজ। মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমা এবং নুহাশ হ‌ুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় মৌসুম ‘২ষ’ দেখানো হচ্ছে ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে।

‘সাবা’র প্রদর্শনী দুই দিন

উৎসবে দেখানোর পাশাপাশি ‘সাবা’ সিনেমা দিয়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন মেহজাবীন। উৎসব শুরু হবে জুন মাসের ১৮ তারিখ এবং চলবে ওই মাসের ২৭ তারিখ পর্যন্ত। উৎসবে ২৫ ও ২৬ জুন ‘সাবা’র প্রদর্শনী আছে। উৎসবে ‘সাবা’ প্রদর্শনের পাশাপাশি আরও দুইটি অর্জন রয়েছে। মেহজাবীন সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন এবং পরিচালক হিসেবে সিনেমার পরিচালক মাকসুদ হোসাইন ডিসকভারি অ্যাওয়ার্ড মনোনয়ন পেয়েছেন। ‘সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়। সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার। আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবা’র যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছেন।

গত মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

২২ জুন দেখানো হবে ‘২ষ’

উৎসবে ন্যারেটিভ ফিচার বিভাগে নির্বাচিত নুহাশ হ‌ুমায়ূনের সিরিজ ‘২ষ’ দেখানো হবে ২২ জুন।

‘২ষ’ সিরিজের গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। যেখানে প্রচলিত ভৌতিক ধারণার বাইরে গিয়ে নুহাশ গল্পে দেখিয়েছেন মানুষের অন্তর্গত লালসা ও ক্রোধকে। এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা গুলতেকিন খান দুজনে মিলে। এই প্রথমবারের মতো কোনো সিরিজের জন্য গল্প লিখেছেন কবি গুলতেকিন। সিরিজের গল্পগুলো হলোÑ ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। প্রথম পর্ব ‘ওয়াক্তে’ দেখা গেছে পাঁচ জন বন্ধুর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতির গল্প। ‘ভাগ্য ভালো’ এই পর্বটি নুহাশ তৈরি করেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীর নানা ঘটনা নিয়ে। যেখানে জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। এই পর্বে অভিনয় করেছেন আফজাল হোসেন ও কাজী নওশাবা আহমেদ। সুর-ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প উঠে এসেছে ‘বেসুরা’ পর্বে। যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান, সুমাইয়া শিমু। ‘বেসুরা’ দিয়ে অভিনয়ে নাম লিখেয়েছেন সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকারও। 

ওটিটি প্লাটফর্ম চরকিতে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয় সিরিজটি শেষ হয় গত ৯ জানুয়ারি। এই সিরিজটি এর আগে সাউথ বাই সাউথ ওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা