× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে যা বললেন বন্ধু সালমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৬:০২ পিএম

অভিনেতা মুকুল দেবের মৃত্যুতে যা বললেন বন্ধু সালমান

অভিনেতা মুকুল দেবের অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড। মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই তারকা। অভিনেতার ঘনিষ্ঠসূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। তবে শেষ কয়েক দিন তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরে হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই আইসিউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মুকুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেক অভিনেতা। তাদের মধ্যে রয়েছেন সালমান খানও। ভাইজানের সঙ্গে 'জয় হো' সিনেমায় অভিনয় করেছেন মুকুল। তখন থেকেই দুজনের বন্ধুত্ব। 

গত ২৩ মে নয়াদিল্লির হাসপাতালে মৃত্যু হয় অভিনেতার। ২৪ তারিখ অভিনেতা বিন্দু দারা সিং মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

মনোজ বাজপেয়ী, সোনু সুদ, সুস্মিতা সেন-সহ বলিউডের তাবড় অভিনেতারা অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে। এবার সালমান লিখলেন বন্ধু-তথা সহকর্মীর মৃত্যুতে।

মুকুলের সঙ্গে ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে আমার ভাই। শান্তিতে থেকো।’

এদিকে মুকুলের মৃত্যুর খবরে বেশ কষ্ট পেয়েছেন টলিউড অভিনেতা জিৎ। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অভিনেতার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় সহ-অভিনেতা মুকুল, তোমার প্রয়াণের খবর শুনে মনটা ভারাক্রান্ত হয়ে উঠেছে। আমরা একসঙ্গে কত হাসির মুহূর্ত আর অবিস্মরণীয় স্মৃতি ভাগ করেছি সেটে। প্রতিটি দৃশ্যে তুমি যে আনন্দ আর প্রাণচাঞ্চল্য এনেছ, তা আমি চিরকাল মনে রাখব। শান্তিতে বিশ্রাম নাও।’

‘সান অফ সর্দার’; ‘এক খিলাড়ি এক হাসিনা’; ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’; ‘তেরি ভাবী হ্যায় পাগলে’ সহ বেশকিছু চর্চিত বলিউড সিনেমায় দেখা গিয়েছিল অভিনেতাকে। ‘সান অফ সর্দার ২’-তেও অভিনয় করেছেন অভিনেতা। শুটিং শেষ, আপাতত মুক্তির অপেক্ষায় সেই ছবি। 

এছাড়াও তামিল, তেলগু, পাঞ্জাবি ভাষাতেও বেশ কিছু ছবি এবং টেলিভিশন শো করেছেন। বেশ কিছু বাংলা ছবিতেও কাজ করেছেন এই অভিনেতা। ২০১১ সালে পরিচালক তরুণ চট্টোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘অভিসন্ধি’র মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি হয় মুকুলের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা