× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দর্শক সিনেমাটি দেখুক’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১২:৩৫ পিএম

দর্শনা বণিক

দর্শনা বণিক

রোজার ঈদে শাকিব খানের ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে ঝড় তুললেও হতাশ করেছে ‘অন্তরাত্মা’। প্রথম সপ্তাহ শেষ না হতেই নামিয়ে দেওয়া হয় সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি।

অন্তরাত্মার ভরাডুবির অন্যতম কারণ ছিল প্রচারের অভাব। বরবাদ নিয়ে সরব থাকলেও অন্তরাত্মা নিয়ে একেবারেই নীরব ছিলেন শাকিব। অন্যদেরও তেমন ভূমিকা দেখা যায়নি। তবে ব্যতিক্রম অন্তরাত্মার নায়িকা দর্শনা বণিক। পেশাদারত্বের প্রমাণ দিয়ে এখনও সিনেমাটির প্রচার করে যাচ্ছেন এই টালিউড অভিনেত্রী।

ঈদের প্রায় দুই মাস পর গতকাল থেকে ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে অন্তরাত্মা। ফেসবুকে অন্তরাত্মার হললিস্ট শেয়ার করে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন দর্শনা। সশরীরে বাংলাদেশে আসতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় অন্তরাত্মা নিয়ে নিয়মিত পোস্ট করেছেন, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বলতে গেলে অন্তরাত্মার প্রচারের কাজ একাই সামলানোর চেষ্টা করে গেছেন তিনি। দর্শনা বলেন, ‘আরেকটু আলোচনা করে বেটার রিলিজ টাইম ঠিক করা যেত। তাহলে প্রচারের আলোটা বেশি হতে পারত। এ ছাড়া অকারণেই অন্তরাত্মা নিয়ে নেগেটিভ আলোচনা হয়েছে। যারা সিনেমাটি দেখেছেন, তারা কিন্তু কেউই খারাপ বলেননি। এখনও অন্তরাত্মা হলে চলছে। শেষ পর্যন্ত ব্যবসায়িকভাবে কী ফল আসবে এটা জানি না, তবে দর্শক সিনেমাটি দেখুক, কারণ দর্শক সিনেমা দেখলেই আমরা আনন্দ পাই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা