× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনেতা মুকুল

ভুগছিলেন অবসাদে, শেষ পোস্টকে ঘিরে বাড়ছে রহস্য

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১১:২১ এএম

 ভুগছিলেন অবসাদে, শেষ পোস্টকে ঘিরে বাড়ছে রহস্য

ভারতীয় অভিনেতা মুকুল দেবের প্রয়াণে শোক নেমে এসেছে ভারতের চলচ্চিত্র দুনিয়ায়। মাত্র ৫৪ বছর বয়সে তার মৃত্যু যেন মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। শোনা যাচ্ছিল, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। গত ৭-৮ দিনে অবনতি ঘটে তার শারীরিক অবস্থার। ভর্তি হয়েছিলেন দিল্লীর একটি হাসপাতালে। কিন্তু ঠিক কী হয়েছিল তার, তা এখনও স্পষ্ট নয়।

এরই মধ্যে শোনা যাচ্ছে, একাকীত্ব ও অবসাদ ঘিরে রেখেছিল তাকে। জেঁকে বসে মদের প্রতি আসক্তিও। এর মধ্যেই মুকুলের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য।

মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন। কন্যাও সেভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। মদের সঙ্গে গুটখার নেশাও নাকি করতেন। অবসাদের কথাও উঠে আসছে। সেই জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল। অভিনেতা পেশায় বিমানচালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা একটি ভিডিও। তাতে দেখা যায় মেঘের ফাঁক থেকে উঁকি দিচ্ছে দিগন্তরেখা।

সেই ভিডিওর ক্যাপশনে মুকুল লেখেন, ‘অন্ধকার পূর্বাভাস জেনে যদি তোমার মস্তিষ্কে বিস্ফোরণ হয়, তা হলে চাঁদের অন্ধকার পৃষ্ঠে তোমার সঙ্গে দেখা হবে।’ ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর ‘ব্রেন ড্যামেজ’ গানের থেকে এই পংক্তি উদ্ধৃত করেছিলেন তিনি। এই গানে এক উন্মাদের কথা বলা হয়েছে।

শেষ পোস্টে এমন গান থেকে উদ্ধৃতি করায়, মুকুলের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠছে ভক্তদের মাঝে। তবে অভিনেতাকে নিয়ে তার ভাই রাহুল দেব সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছে। ওর সঙ্গে ওর কন্যা সিয়া দেব থাকত। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা