× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারা গেছেন অভিনেতা মুকুল দেব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৫ ১৪:১৮ পিএম

মারা গেছেন অভিনেতা মুকুল দেব

মারা গেছেন ভারতীয় অভিনেতা মুকুল দেব। বলিউডের পাশাপাশি টালিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। 

শুক্রবার মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে।

ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় মুকুলের। বেশ কিছু দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৫৪ বছরের এই অভিনেতা। তার মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে প্রথম জানান অভিনেতা মনোজ বাজপায়ী। 

জানা গেছে, টালিউডে জিতের ভিলেন তথা খলনায়ক হিসেবেই পরিচিত ছিলেন এই অভিনেতা। টালিউডের একাধিক বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। তালিকায় ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ উল্লেখযোগ্য। তার সঙ্গে সব কয়টি ছবিতেই নায়কের ভূমিকায় অভিনয় করেন জিৎ।

বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুকুল। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র অনায়াস গতিবিধি ছিল তার। প্রথম ছবি ‘দস্তক’-এ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় তাকে। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ ছবিতে মুকুলের অভিনয় আলাদা করে নজর কেড়েছিল দর্শক-সমালোচকদের। বাংলা ও হিন্দি ছাড়াও তার ঝুলিতে মালয়ালি, গুজরাতি, পঞ্জাবি, মরাঠি, ইংরেজি ছবিও রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা