× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদর-পূজার ‘টগর’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ১২:০৪ পিএম

সিনেমার পোষ্টার

সিনেমার পোষ্টার

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত চলচ্চিত্র ‘টগর’। ২০ মে প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির প্রথম অফিসিয়াল পোস্টার।

রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্পে এটি পরিচালনা করেছেন আলোক হাসান। পোস্টারে দেখা যায়, দাউদাউ করে জ্বলছে একটি শিল্পাঞ্চল। সেখানে রক্তমাখা ছুরি হাতে আদর আজাদ। পেছনে তাকে জড়িয়ে ধরে আছেন পূজা চেরী, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ, যা ভয়াবহতার ইঙ্গিত দেয়। আদর-পূজার ভক্তরা বলছেন, পোস্টারে বলিউড-হলিউড স্টাইলে থ্রিল এবং ইমোশন দুটোই ফুটে উঠেছে। চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। পাশাপাশি এই প্রকল্পে পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রিমো ডিজিটাল, এলএমজিবিডি ও বিডি ফিল্মবাজ। পূজা চেরীর ভাষ্য, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গানÑ সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’

সিনেমাটিতে আদর-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এলআর খান সীমান্ত, শরিফুল প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা