× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরছে ‘লাক্স সুপারস্টার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫ ১৬:৫০ পিএম

ফিরছে ‘লাক্স সুপারস্টার’

বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ আবারও পর্দায় ফিরছে। টানা সাত বছর বিরতির পর শুরু হয়েছে নতুন তারকা সন্ধানের নিবন্ধন প্রক্রিয়া।

চলবে আগামী ৫ জুন পর্যন্ত। ১৮ থেকে ২৭ বছরের আগ্রহী নারীরা লাক্স বাংলাদেশের ফেসবুক পেজে থাকা লিংকে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ২০০৫ সালে আয়োজিত প্রথম আসরে সেরা হন শানারেই দেবী শানু। এরপর জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী ও মৌসুমী হামিদের মতো তারকারা এই মঞ্চ থেকে উঠে এসেছেন। ২০১০ পর্যন্ত নিয়মিত প্রচারিত হলেও ২০১২, ২০১৪ ও ২০১৮- এই কয়েকটি আসর ছাড়া প্রতিযোগিতা আর হয়নি। সর্বশেষ ২০১8 সালে মিম মানতাসা বিজয়ী হয়েছিলেন।

নতুন মৌসুমে ফরম্যাটে এসেছে আধুনিকতার ছোঁয়া। অভিনয় ও স্টাইলিংয়ের পাশাপাশি এবার মূল্যায়ন করা হবে কনটেন্ট তৈরির দক্ষতাও। বিচারক ও মেন্টর হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। লাক্সের প্রকাশিত প্রোমোশনাল ভিডিওতে তাদের সঙ্গে দেখা গেছে বিদ্যা সিনহা মিম, ইশরাত জাহিন, মুমতাহিনা টয়া ও নীলাঞ্জনা নীলাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা