× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামল মাওলার নাদান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১২:১১ পিএম

শ্যামল মাওলার নাদান

আসন্ন ঈদুল আজহায় মুক্তির তালিকায় আরও একটি নতুন সিনেমা যুক্ত হয়েছে। তরুণ নির্মাতা ফরহাদ হোসেনের নাদান মুক্তি পাবে এবারের ঈদে। এর পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার প্রচারণা।

এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শ্যামল মাওলা। এ ছাড়া তার বিপরীতে আছেন সায়মা স্মৃতি। সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘এই সিনেমার গল্প সবাইকে অবাক করবে। কারণ নাদানে এমন একটি টুইস্ট আছে, যা সবাইকে অবাক করবে। এই টুইস্টের জন্য দর্শক শেষ পর্যন্ত সিনেমাটি দেখতে বাধ্য হবে বলে আমি আশাবাদী।’

নির্মাতার প্রথম সিনেমা হলেও তিনি তার গল্প নিয়ে বেশ আশাবাদী। ফরহাদ মনে করেন, হলে দর্শক সিনেমাটি দেখেই তার প্রমোশন করে দিবে। এবারের ঈদে মুক্তির তালিকায় আরও আছে রায়হান রাফী পরিচালিত শাকিব খানের তাণ্ডব, সঞ্জয় সমাদ্দারের ইনসাফ, আরিফিন শুভর নীলচক্র ও আদর আজাদের টগর। এই তালিকায় এবার যুক্ত হলো শ্যামল মাওলার নাদান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা