× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে বলিউডে যাত্রা করলেন শাহরুখ পুত্র আরিয়ান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৪:৪২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৫:৩৮ পিএম

অবশেষে বলিউডে যাত্রা করলেন শাহরুখ পুত্র আরিয়ান

অবশেষে বলিউডে পা রাখলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট থেকে আসছে আরিয়ানের প্রথম সিনেমা। তবে বাবার মতো অভিনেতা হিসেবে নয়, ক্যামেরার পেছনে কাজ করবেন তিনি।

বলিউডেই ক্যারিয়ার গড়বেন আরিয়ান। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জানালেন শাহরুখ খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের হাত ধরেই তিনি এন্ট্রি নিতে চলেছেন সিনেমার জগতে। ছবির ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘লেখার কাজ শেষ। অ্যাকশন বলার জন্য আর তর সইছে না।’

ছবিটিতে দেখা যাচ্ছে একটি ক্ল্যাপ বোর্ড, যার ওপরে লেখা রয়েছে ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’। আর একটা ফিল্মস্ক্রিপ্ট, যাতে লেখা ‘ফর আরিয়ান খান’।

আরিয়ানের এই ছবিতে মন্তব্য করেছেন শাহরুখও। লিখেছেন, ‘ওয়াও…ভাবা, বিশ্বাস করা ও স্বপ্ন দেখা শেষ। এখন সাহসের কাজ বাকি। প্রথম কাজের জন্য শুভকামনা। এটি সবসময়ই স্পেশাল…।’ 

উত্তরে আরিয়ান লিখেছেন, ‘আশা করছি শুটিংয়ে এসে চমকে দেবেন।’ 

এরপর শাহরুখ লিখেছেন, ‘তাহলে সকালে শুটিং রেখো না, দুপুরে রেখো।’ বাবার কথার উত্তরে আরিয়ান লেখেন, ‘শুধু রাতে শুটিং হবে।’

আরিয়ানের সিনেমার গল্প কী হবে কিংবা এতে কে কে কাজ করবেন, তা জানা যায়নি। তবে শাহরুখের ছেলের কাছ থেকে দারুণ কিছুই আশা করছেন ভক্তরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা