× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিরকুটের ‘দামী’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৫ ১২:২০ পিএম

চিরকুটের ‘দামী’

দেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। দেশ-বিদেশে তাদের গানের শ্রোতা ছড়িয়ে-ছিটিয়ে আছে। যাদের জন্য স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গান প্রকাশ করে থাকে দলটি। এরই ধারাবাহিকতায় ব্যান্ডটি এবার তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর প্রথম গান প্রকাশ করেছে। যার শিরোনাম ‘দামী’।

গানটি লিখেছেন ও সুর করেছেন শারমীন সুলতানা সুমী। এ ছাড়া ড্রামস, মিউজিক ও সাউন্ড প্রোডাকশনের দায়িত্বে ছিলেন পাভেল আরিন, রিদম গিটারে ছিলেন রায়হান ইসলাম শুভ্র, লিড গিটারে দিব্য নাসেরসহ বিভিন্ন ইনস্ট্রুমেন্টে ছিলেন আরও অনেকে। গানটি মিউজিক ভিডিও আকারে চিরকুটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শেয়ার করা হয়েছে। এটি প্রকাশের পর থেকেই দর্শকমহলে প্রশংসিত হচ্ছে।

নতুন গান ‘দামী’ নিয়ে চিরকুট জানায়, তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’র প্রথম গান ‘দামী’। এ অ্যালবামে তাদের অন্যতম ভালো লাগার গান এটি। তাই দর্শকের কাছে গানটি ভালো লাগলেই তাদের ঘুমহীন দিনরাতগুলো সার্থক হবে। অ্যালবামের বাকি নয়টি গানসহ পুরো অ্যালবাম আর দুই-তিন দিনের মধ্যেই প্রকাশ কারা হবে বলেও জানায় চিরকুট।

২০২৩ সালে গানে গানে দুই দশক পার করে চিরকুট। তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায় ২০১০ সালে। এরপর নাটক-সিনেমার গানেও নাম লেখায় চিরকুট। এখন পর্যন্ত তাদের তিনটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। এখন চলছে চতুর্থ অ্যালবামের কাজ। নাম ‘পেন্ডুলাম’। চিরকুটের দ্বিতীয় অ্যালবাম ‘যাদুর শহর’ প্রকাশিত হয় ২০১৩ সালে। সর্বশেষ তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’ প্রকাশ পায় ২০১৭ সালে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা