× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাম্বার ওয়ান বিটিএস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৫ ১১:৪৫ এএম

নাম্বার ওয়ান বিটিএস

কোনো নতুন গান নেই, নেই কোনো গ্রুপ প্রমোশন কিংবা বিশ্বমঞ্চে ঝলমলে উপস্থিতি। তবুও কে-পপ দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে বিটিএস।

ব্যান্ডের সবাই সামরিক পোশাকে থাকলেও এখনও শীর্ষে বিটিএস! মে ২০২৫-এ কোরিয়া ব্র্যান্ড রেপুটেশন ইনডেক্সে কে-পপ বয় গ্রুপদের মধ্যে টানা তিন মাস ধরে শীর্ষস্থান ধরে রেখেছে বিটিএস। এই বিরল কীর্তি কেবল তাদের জনপ্রিয়তাই নয়, বরং প্রমাণ করে বিশ্বমঞ্চে তাদের অপ্রতিরোধ্য ব্র্যান্ড শক্তির অসাধারণ দ্যুতি। কোরিয়া ব্র্যান্ড রেপুটেশন ইনডেক্স অনুযায়ী, এপ্রিল ১০ থেকে মে ১০, ২০২৫ পর্যন্ত সংগৃহীত ডাটা বিশ্লেষণে বিটিএস ৭,৮১১,১০৮ ব্র্যান্ড পয়েন্ট অর্জন করেছে; যা তাদের প্রতিযোগীদের অনেকটা ছাড়িয়ে রেখেছে। এই র‍্যাঙ্কিং নির্ধারণে ফ্যান এনগেজমেন্ট, মিডিয়া এক্সপোজার, কমিউনিটি ইন্টারঅ্যাকশন এবং পাবলিক রিঅ্যাকশন প্রভৃতি বিবেচনা করা হয় এবং এসব ক্ষেত্রেই বিটিএস এখনও দানবীয় উপস্থিতি ধরে রেখেছে। সেভেন্টিন, যারা বছরের শুরুতে আধিপত্য করছিল, তারা ৫,৭২৯,২৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে। আর ৩,৩৮১,০৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিগ ব্যাং।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা