বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ২০:৩৬ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২২ ২০:৫০ পিএম
ফাইল ছবি
পুত্র সন্তানের বাবা-মা হলেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার (১০ আগস্ট) রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পরী ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
অভিনেতা শরিফুল রাজ এ তথ্য নিশ্চিত করেছেন। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
রাজ বলেন, 'আলহামদুলিল্লাহ, প্রথমবার বাবা হলাম। এই অনুভূতি ভাষায় জানানো যাবে না।' ছেলে ও স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শরিফুল রাজ।
গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমণি। এ বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, সন্তান আসছে তাদের ঘরে।
উল্লেখ্য, গত ২ আগস্ট ‘তবে কি পুত্র সন্তানের মা হচ্ছেন পরীমণি?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিদিনের বাংলাদেশ। অবশেষে সেই প্রতিবেদনের তথ্যই সত্যি হলো।
প্রবা/রাই/এমজে