× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি মাসে হলিউড ধামাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১৬:১৯ পিএম

আপডেট : ০৭ মে ২০২৫ ১৬:২০ পিএম

চলতি মাসে হলিউড ধামাকা

গ্রীষ্মের শুরুতেই হলিউড যেন রীতিমতো সিনেমা ঝড় তুলেছে। মে মাসজুড়ে বড়পর্দায় মুক্তি পাচ্ছে একের পর এক বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। মুক্তি পাওয়া ট্রেলারগুলো ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের পারদ চড়িয়েছে। চলুন একনজরে দেখে নিই কোন কোন সিনেমা মাতাতে চলেছে এ মাসের বক্স অফিস-

মিশন ইম্পসিবল : দ্য ফাইনাল রিকনিং

২৩ মে তারিখে বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় অ্যাকশন সিরিজ ‘মিশন ইম্পসিবল’-এর নতুন অধ্যায় ‘দ্য ফাইনাল রিকনিং’। ক্রিস্টোফার ম্যাককোয়ারির পরিচালনায় টম ক্রুজ আবারও ফিরছেন তার চিরচেনা অ্যাকশন অবতারে। তার সঙ্গে থাকছেন হেইলি অ্যাটওয়েল (গ্রেইস), ভেনেসা কিরবি (দ্য হোয়াইট উইডো) ও নিক অফারম্যান (সিডনি)। অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর এই মিশন যে রোমাঞ্চকর হতে চলেছে, তা ট্রেলারেই স্পষ্ট।

ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস

হররপ্রেমীদের জন্য মাসের সবচেয়ে আলোচিত রিলিজ হতে চলেছে ‘ফাইনাল ডেস্টিনেশন : ব্লাডলাইনস’। পরিচালক জ্যাক লিপোভস্কির এই থ্রিলার আসছে ১৬ মে। কাহিনির কেন্দ্রে রয়েছে এক কলেজ শিক্ষার্থী, যে ঘন ঘন একই ভয়ানক দুঃস্বপ্ন দেখে অতিষ্ঠ হয়ে বাড়ি ফিরে আসে। সে খুঁজতে থাকে এমন একজনকে, যে এই অশুভ চক্র থামাতে পারে। সিনেমাটিতে অভিনয় করেছেন টনি টড, ব্রেক ব্যাসিঙ্গার ও এপ্রিল টেলিক।

থান্ডারবোল্টস

মার্ভেল ভক্তদের জন্য এ মাসের সবচেয়ে বড় চমক ‘থান্ডারবোল্টস’। ২ মে মুক্তি পাওয়া এই সুপারহিরো অ্যাকশন মুভিটি পরিচালনা করেছেন জেক শ্রায়ার। সিনেমাটিতে একঝাঁক তারকাÑ ফ্লোরেন্স পিউ, সেবাস্তিয়ান স্ট্যান ও জুলিয়া লুই-ড্রেফাস- মিলিয়ে দারুণ এক থ্রিল-ড্রিভেন অভিজ্ঞতা উপহার দিচ্ছেন দর্শকদের।

ফাইট অর ফ্লাইট

৯ মে মুক্তি পেতে চলেছে অ্যাকশন ও কমেডির মিশেলে তৈরি ‘ফাইট অর ফ্লাইট’। পরিচালনায় রয়েছেন জেমস ম্যাডিগান। রোমাঞ্চকর গল্পে অভিনয় করেছেন জোশ হার্টনেট, চরিত্র চন্দ্রন ও জুলিয়ান কসটভ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা