× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ নতুন মুখ নিয়ে আমির খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৫ ১৬:০৯ পিএম

১০ নতুন মুখ নিয়ে আমির খান

‘লাল সিং চাড্ডা’র পর অভিনয় থেকে বিরতি নেন আমির খান। মাঝে ‘লাপাতা লেডিস’ প্রযোজনা করে চর্চায় ছিলেন। কিন্তু অনুরাগীরা উদগ্রীব ছিলেন কবে নায়ক হয়ে বড়পর্দায় ফিরবেন আমির। সেই অপেক্ষার পালা শেষ। অভিনেতার স্পোর্টস ড্রামা ‘সিতারে জামিন পার’ আসছে। দীর্ঘদিন ধরে দর্শক আগ্রহে থাকা সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হলো। সেই সঙ্গে মুক্তির তারিখও।


সোমবার প্রকাশিত পোস্টারে দেখা গেছে আমির খানকে। তার পরনে বাস্কেটবল জার্সি ও ট্র্যাক প্যান্ট, চোখে স্টাইলিশ সানগ্লাস। গলায় হুইসেল, পেছনে ব্যাকবোর্ড। তার দুইপাশে ও পেছনে দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে ১০ জন নতুন মুখ- যাদের প্রত্যেকের মধ্যেই ফুটে উঠেছে প্রাণোচ্ছলতা, কৌতূহল আর সাহসিকতার ছাপ। ব্যাকগ্রাউন্ডে রঙিন গ্রাফিতি, স্পোর্টি ফন্টে সিনেমার নাম লেখা- ‘সিতারে জামিন পার’।

আমির নিজে তো ফিরছেনই, সঙ্গে নিয়ে আসছেন ১০ নতুন অভিনেতা-অভিনেত্রীকে। যে তালিকায় আছেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বনশালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরন মঙ্গেশকর।

‘সিতারে জামিন পার’ পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। প্রযোজনায় থাকছেন আমির নিজেই। প্রধান চরিত্রে আমির খানের সঙ্গে আরও দেখা যাবে জেনেলিয়া দেশমুখ, দারশীল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননকে। আগামী ২০ জুন বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা