× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে প্রথমবার বেলাল খান ও কর্নিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৫ ১৫:৩২ পিএম

একসঙ্গে প্রথমবার  বেলাল খান ও কর্নিয়া

দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়াকে প্রথমবারের মতো দেখা যাবে ‘তুমি ছাড়া নেই আলো’ গানের ভিডিওতে।

নাটক-সিনেমায় একসঙ্গে নিয়মিত গাইলেও এর আগে কখনই তাদের একসঙ্গে ভিজ্যুয়াল পারফরম্যান্স করতে দেখা যায়নি। ‘তুমি ছাড়া নেই আলো’ শিরোনামে গানটির কথা লিখেছেন সহদেব সাহা, সুর করেছেন বেলাল খান এবং সংগীতায়োজন এমএমপি রনি। মেলোডি রোমান্টিক এই গানের মনোমুগ্ধকর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। নতুন গান ও ভিডিও নিয়ে বেলাল খান বলেন, ‘অনেক দিন থেকেই দর্শকদের চাওয়া ছিল আমার প্রথম দিকের মেলোডি রোমান্টিক গানগুলোর মতো নতুন গান করা। আশা করি, নতুন এই গানে সেই ধরনের টেস্ট পাবে গানের সঙ্গে সামঞ্জস্য রেখে চমৎকার গ্ল্যামারাস মিউজিক ভিডিও নির্মাণ করেছে চন্দন রায় চৌধুরী।’ এ প্রসঙ্গে কর্নিয়া বলেন, বেলাল ভাইয়ের গানগুলো বরাবরই স্পেশাল হয়। এবারের গানটিও তেমনি। অনেক দিন পর আমরা গানের রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও পর্যন্ত আনন্দ নিয়ে কাজ শেষ করেছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা