× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম-ফতেহ আলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৫ ১১:৪৮ এএম

ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম-ফতেহ আলি

কাশ্মিরের পেহেলগামে হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে।

এবার একই কারণে ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান ও ফাওয়াদ খান। শুক্রবার তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে যেমন সানাম সাইদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস, সজল আলিসহ আরও অনেকের। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পেহেলগামকাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এ ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। এ কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এ দেশে নিষিদ্ধ করা হয়, সে দাবিও উঠেছে। তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তাদের অ্যাকাউন্ট ব্লক করার এক দিন পরই শুক্রবার ফাওয়াদ খান, ফতেহ আলি খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারতে এসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন। তাদের সমাজমাধ্যম বাতিল হওয়ায় মন খারাপ তাদেরও।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা