× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় বছর পর ফিরলেন টয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫ ১৬:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নাচ দিয়ে শোবিজ যাত্রা শুরু হলেও অভিনয়ের মাধ্যমেই মুমতাহিনা চৌধুরী টয়া হয়ে উঠেছেন পরিচিত মুখ। নাটক ও বিজ্ঞাপনে কাজ করে তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন। কাজের ব্যস্ততার বাইরে টয়া বরাবরই ঘুরে বেড়াতে ভালোবাসেন। সম্প্রতি ছিল তার জন্মদিন, যা তিনি উদযাপন করেছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে।

নতুন খবর হলো, দীর্ঘ প্রায় দেড় বছরের বিরতি শেষে আবারও পর্দায় ফিরেছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। সবশেষ টয়াকে দেখা গিয়েছিল তপু খান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’-এ। তবে এবার তিনি ফিরেছেন ভিন্ন ভূমিকায়, উপস্থাপক হিসেবে।

সম্প্রতি তিনি শেষ করেছেন খাবারের উপস্থাপনা বিষয়ক রিয়েলিটি শো ‘আকিজ টেবিলওয়্যারের আর্ট অব প্লেটিং’-এর দ্বিতীয় সিজনের শুটিং। শোটি নিয়ে টয়া বলেন, ‘অন্য অনেক শোয়ের চেয়ে এটা আলাদা। রান্নার পর খাবার কীভাবে সুন্দরভাবে প্লেটিং করা যায়, সেই শিল্পটাই এখানে দেখানো হচ্ছে।’ শুধু তাই নয়, এ শোতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। তাদের মধ্যে আছেন জয়া আহসানের মতো তারকাও।

পর্দায় ফেরা প্রসঙ্গে টয়া বলেন, ‘একান্ত ইচ্ছা থেকেই বিরতি নিয়েছিলাম। নিজের জন্য সময় দরকার ছিল। দীর্ঘদিন পর আবার কাজে ফিরতে পেরে ভালো লাগছে। যদিও প্রথম দুই দিন একটু কষ্ট হয়েছিল, পরে সব ঠিক হয়ে যায়। অনেক দিন পর উপস্থাপনায় ফিরেছি, খুব এনজয় করেছি। শিগগিরই আরও কিছু নতুন কাজের খবর দেব।’

জানা গেছে, ‘আর্ট অব প্লেটিং : সিজন ২’ সম্প্রচার শুরু হয়েছে ২৫ এপ্রিল থেকে। প্রতি শুক্র ও শনিবার বাংলাভিশনে রাত ৮টা ১৫ মিনিটে, আরটিভিতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ও দীপ্ত টেলিভিশনে রাত ৯টা ৩০ মিনিটে দেখা যাবে অনুষ্ঠানটি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা