× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিমির সাফল্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৯:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। ইতোমধ্যে দর্শককে উপহার দিয়েছেন ১০৯টি নাটক। অভিনয়ের পাশাপাশি সমাজমাধ্যমেও বেশ সরব থাকেন।

হিমি অভিনীত ১০৯টি নাটকের প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে। এদিকে এক পোস্ট দিয়ে হিমিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। নিলয় আলমগীর অভিনন্দন জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন।

যেখানে লেখা আছে, ‘অভিনন্দন জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ১০৯টি নাটক প্রতিটি ১ কোটি ভিউজ স্পর্শ করেছে।’

এদিকে তার এ সাফল্যে ভক্ত-অনুরাগীরা শুভ্চ্ছো জানিয়েছেন। মাসুম আহমেদ নামে একজন ভক্ত কমেন্টবক্সে লিখেছেন, ‘আপনাদের দুজনকে অভিনন্দন।’ আরেকজনের কথায়, ‘হিমির এ সাফল্যের জন্য অভিনন্দন জানাই, আপনি আরও ভালো নাটক ‍উপহার দেবেন আশা করি।’

প্রসঙ্গত, অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি ২০১৪ সালে ‘রঙ-আরটিভি টুয়েন্টি টুয়েন্টি কালারস মডেল সার্চ’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর নাটকে অভিনয় শুরু করেন। অভিনেতা নিলয়ের সঙ্গে জুটি বেঁধে একের পর এক নাটকে অভিনয় করছেন হিমি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা