× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি মাতাবেন বাংলাদেশের শিল্পীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫ ১৯:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের দাম্মামে বসছে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব, যেখানে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরবেন জেমস, ইমরান, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা। সৌদি সরকারের উদ্যোগে ২০১৯ সালে যাত্রা করা ‘রিয়াদ সিজন’-এর সম্প্রসারিত অংশ হিসেবে আয়োজিত এ উৎসব চলছে আল খোবার আল ইসকান পার্কে।

উৎসব শুরু হয়েছে ৯ এপ্রিল। এতে অংশ নিচ্ছে সুদান, ভারত, ফিলিপাইন, বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ। প্রতিটি দেশকে চার দিন করে সময় দেওয়া হয়েছে নিজস্ব সংস্কৃতি উপস্থাপনের জন্য। বাংলাদেশের জন্য নির্ধারিত ৩০ এপ্রিল থেকে ৩ মে।

এ সময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী, খাবারের স্টল, শিশুদের জন্য নানান আয়োজন, ওয়ার্কশপ এবং সংগীতানুষ্ঠান। ৩০ এপ্রিল গান পরিবেশন করবেন কনা, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। ১ মে মঞ্চে উঠবেন ইমরান মাহমুদুল, মোহাম্মদ মিলন, আয়েশা জেবিন দীপা ও ডিজে সাফা। এ উৎসবের প্রধান আকর্ষণ থাকছে ২ মে। সেদিন মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রক তারকা জেমস। তার সঙ্গে থাকবেন বিউটি খান, আকাশ মাহমুদ, আক্তার রিয়া ও ডিজে সাফা। শেষ দিন অর্থাৎ ৩ মে পারফর্ম করবেন মিলা, আরমান আলিফ, বিউটি খান ও ডিজে সাফা।

জেমস এর আগে ‘রিয়াদ সিজন ২০২৩’-এ পারফর্ম করে প্রবাসী দর্শকের হৃদয় জয় করেছিলেন। এবারও পরিবেশনায় আছেন তিনি।

এক ভিডিও বার্তায় ইমরান মাহমুদুল বলেন, ‘সৌদি আরবের সব প্রবাসী ভাই ও বোনকে আমন্ত্রণ জানাচ্ছি ১ মে আল ইসকান পার্কে। আমরা গান করব, মজা করব, অনেক সুন্দর স্মৃতি নিয়ে আসব বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা