× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়মিত হচ্ছেন প্রভা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আসন্ন ঈদুল আজহার একাধিক নাটকে কাজ করার মাধ্যমে আবারও অভিনয়ে নিয়মিত হচ্ছেন। তারই ধারাবাহিকতায় ‘বিয়েটা করেই ফেললাম’ শিরোনামে একটি নাটকে কাজ করলেন। জহির করিমের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র। নাটকটিতে প্রভার বিপরীতে আছেন তরুণ অভিনেতা যাহের আলভী।

নিজের এ কাজ নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। তাই সেভাবে গল্পগুলো পছন্দ করছি। তা ছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটিও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। সেসব ভেবেই নাটকটিতে কাজ করা। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এ নাটকে একটা বার্তা পাবে।’

অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে প্রভা আরও বলেন, ‘সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইতেন কবে শুটিং শুরু করছি। কবে নিয়মিত অভিনয়ে আসছি। আমি যেহেতু অভিনয়ের মানুষ, এখন নিয়মিতই দর্শক আমাকে পাবেন। দর্শকের পছন্দের গল্পগুলো প্রাধান্য দিয়েই কাজগুলো করছি।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশে ফেরেন প্রভা। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে একটি বিউটি পারলার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা