× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরের ঘটনায় বলিউড তারকাদের শোক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৩৯ এএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫ ১১:৫৬ এএম

কাশ্মিরের ঘটনায় বলিউড তারকাদের শোক

ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের লক্ষ করে ভয়াবহ হামলা ও ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় সে দেশে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতেও দেখা গেছে তারকাদের।

অনুপম খের, অক্ষয় কুমার, সোনু সুদের পর এবার শাহরুখ, সালমান খান পোস্ট করেছেন। ‘অমানবিক’ ঘটনা বলে উল্লেখ করে প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়াতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারা।

শাহরুখ তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ‘পেহেলগামে যে অমানবিক ঘটনা ঘটেছে, তাতে শোকপ্রকাশের কোনো ভাষা নেই। এই সময়ে শুধু ঈশ্বরের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। আমার গভীর সমবেদনা রইল পরিবারগুলোর জন্য। আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে এ জঘন্য অপরাধের বিরুদ্ধে লড়াই করতে পারি এবং দ্রুত ন্যায়বিচার পাই।’

এক্স অ্যাকাউন্টে সালমান লিখেছেন, ‘কাশ্মির পৃথিবীর স্বর্গ। যা বর্তমানে নরকে পরিণত হচ্ছে। নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একজন নিরপরাধ ব্যক্তির হত্যা, গোটা জাতির হত্যার সমান।’

শাহরুখ, সালমান ছাড়াও বলিউডের একঝাঁক তারকাকে দেখা গেছে পেহেলগাম নিয়ে পোস্ট করতে। প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রামে এ ঘটনার তীব্র সমালোচনা করে লিখেছেন, ‘পেহেলগামে যা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। কেউ ছুটি কাটাতে, কেউ আবার মধুচন্দ্রিমায় সেখানে পরিবারের সঙ্গে গিয়েছিলেন। কেবল হয়তো বা কাশ্মিরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন। এমন মৃত্যু মেনে নেওয়া কঠিন। আমি খুবই মর্মাহত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা