× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়শিল্পী সংঘে নতুন নেতৃত্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৩:৫১ পিএম

সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

নতুন নেতৃত্ব পেল অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। তিন বছর মেয়াদের এই কমিটিতে ৩১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম। ৩৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

শনিবার রাত সাড়ে ৮টায় ভোটে বিজয়ীদের নাম ঘোষণা করেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। এ সময় প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজসহ অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন। তিন বছর মেয়াদের এই কমিটির বিজয়ী অন্য সদস্যরা হলেন- আজিজুল হাকিম, শামস সুমন ও ইকবাল বাবু (সহসভাপতি), রাজীব সালেহীন ও সুজাত শিমুল (যুগ্ম সাধারণ সম্পাদক), মাসুদ রানা মিঠু (সাংগঠনিক সম্পাদক), এমএ সালাম সুমন (অনুষ্ঠান সম্পাদক), সুচনা শিকদার (আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক), মুকুল সিরাজ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), আরএ রাহুল (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)। এর বাইরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নুর এ আলম (অর্থ সম্পাদক), মাসুদ আলম তানভীর (দপ্তর সম্পাদক)। কার্যনির্বাহী পদে বিজয়ীরা হলেনÑ এমরান হোসেন, জুলফিকার চঞ্চল, শিউলি আক্তার, এনায়েত উল্লাহ সৈয়দ, আবু রাফা মো. নাঈম, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভোটগ্রহণ উপলক্ষে শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনভর বসেছিল তারার মেলা। বিভিন্ন বয়সি অভিনয়শিল্পীদের পদচারণে উৎসবমুখর হয়ে উঠেছিল চিত্রশালা মিলনায়তন। নির্বাচনের জন্য বেঁধে দেওয়া সময় অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। দুপুরে ছিল বিরতি। ত্রিবার্ষিক এই নির্বাচনে ২১ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন প্রার্থী। ভোটার সংখ্যা ৬৯৯। ভোট দিতে এসে মোশাররফ করিম বলেন, ‘এবারের নির্বাচনের পরিবেশটা একটু অন্যরকম। প্রতিবারের চেয়ে আলাদা। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের একটি বিশেষ দিন আজ। এখানে অনেকেই আমার খুব প্রিয়। কাকে রেখে কাকে ভোট দেবÑ ভাবনায় পড়ে যাই।’ এবারের নির্বাচনে সভাপতি পদে আজাদ আবুল কালামের সঙ্গে লড়েছেন আবদুল্লাহ রানা ও সাধারণ সম্পাদক পদে রাশেদ মামুন অপুর সঙ্গে লড়েছেন শাহেদ শরীফ খান। অভিনয়শিল্পী সংঘের বর্তমান সভাপতি আহসান হাবিব নাসিম ও সম্পাদক রওনক হাসান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা