× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৪:৪৬ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

এ বছর আরও একবার অনুষ্ঠিত হতে চলেছে ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ২৮তম চলচ্চিত্র উত্‍সবটি। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারও উত্‍সবের সূচনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। 

আর এই উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। 

রবিবার (৪ ডিসেম্বর) উৎসব কর্তৃপক্ষ তাদের নিজস্ব ওয়েবসাইটে চলচ্চিত্রের লাইন আপ প্রকাশ করে। সেখান থেকে জানা যায়, আসন্ন এই উৎসবে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন : ইনোভেশন ইন মুভিং ইমেজ’ বিভাগে জায়গা করে নিয়েছে মোট ১৪টি চলচ্চিত্র। এর মধ্যে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে ঠাঁই পেয়েছে মুহাম্মদ কাইউম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’।

এই বিভাগের ছবিগুলো বিচারের দায়িত্বে রয়েছেন মোট ৫ জন। এর মধ্যে চেয়ারপারসন হিসেবে প্রযোজক ও চলচ্চিত্রের বাণিজ্য বিস্তার নিয়ে কাজ করা ইলিয়ানা জাকোপলু ছাড়াও রয়েছেন মানো খলিল, শালিনী ডোরে, তন্নিষ্ঠা চ্যাটার্জি এবং বাংলাদেশের প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল।

এবারের উৎসবে ৫২টি দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, ৫৭টি দেশ থেকে জমাকৃত ১০৭৮টি চলচ্চিত্রের মধ্যে বাছাই করে ১৮০টি চলচ্চিত্র দেখানো হবে। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আসছেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। উৎসবে স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে হাজির হবেন তিনি।

জানা গেছে, ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থাকছে পাঁচটি ক্যাটাগরি। তালিকায় রাখা হয়েছে আন্তর্জাতিক চলমান ইমেজের উদ্ভাবন, ভারতীয় ভাষার ছবি, নেটওয়ার্ক ফর দ্য প্রোমোশন অব এশিয়ান সিনেমা পুরস্কার, তথ্যচিত্র বিভাগ, শর্ট ফিকশন বিভাগ। এই বিভাগগুলোতে সকল নির্বাচিত ছবিকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া পুরস্কার নেই এমন বিভাগেও দেখানো হবে বিভিন্ন ভাষার একাধিক ছবি। এর মধ্যে রয়েছে কালজয়ী আন্তর্জাতিক এবং বাংলা প্যানোরমা সিনেমাও।

প্রসঙ্গত, পাশাপাশি অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন উদযাপন উপলক্ষে প্রদর্শিত হবে অভিনেতা অভিনীত ৯টি ছবি, থাকবে একটি বিশেষ প্রদর্শনীও। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান। থাকবেন রানী মুখার্জিও। 

অন্যান্য বছরের মতো সেরা ছবিগুলোকে দেওয়া হবে রয়্যাল বেঙ্গল গোল্ডেন টাইগার ট্রফি, হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি, নেটপ্যাক অ্যাওয়ার্ডসহ নানা পুরস্কার। এমন মাপের চলচ্চিত্র উৎসব সারা ভারতে বিরল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা