× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৪:১৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৫:০৪ পিএম

বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন দীপিকা

এবার বিশ্বকাপের মঞ্চ মাতাবেন দীপিকা পাড়ুকোন। যদিও এর আগে আন্তর্জাতিক মঞ্চে বহুবার ভারতের মুখ উজ্জ্বল করেছেন দীপিকা। সেই ধারাবাহিকতায় তার পালকে আবারও যুক্ত হতে যাচ্ছে এই নতুন মুকুট। এবার জমকালো ফাইনালের আসরে দ্যুতি ছড়াবেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ১৮ ডিসেম্বর জমকালো ফাইনালে থাকছে ভারতীয় অভিনেত্রী দীপিকার উপস্থিতি।

এ খবর সত্যি হলে ভারতীয়দের অর্জনের মুকুটে এবার আরও একটি গৌরবের নতুন পালক যুক্ত হতে চলেছে। দোহার লুসেইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে উপস্থিত থাকবেন দীপিকা। উন্মোচন করবেন বিশ্বকাপের ট্রফি।

সম্মানের এ দায়িত্বটি শুধু ভারতীয় হিসেবেই নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে পালন করতে চলেছেন তিনি।

সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন দীপিকা। বিভিন্ন রঙের পোশাক পরে নজর কেড়ে নেন গোটা বিশ্বের।

সম্প্রতি একটি সংস্থার বিশ্লেষণে বিশ্বের সেরা ১০ সুন্দরীর মধ্যেও স্থান পেয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চে বারবারই ভারতের নাম উজ্জ্বল করেছেন এই অভিনেত্রী। এবার তাতে যোগ হলো বিশ্বকাপের মঞ্চও।

খুব শিগগিরই কাতারে যাবেন দীপিকা। সেখানে গিয়ে চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি নেবেন। তবে ট্রফি উন্মোচন ছাড়া দীপিকা আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কি না, তা এখন পর্যন্ত জানা যায়নি।

দীপিকাকে কিছুদিন আগে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে আসাম থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং করে ফিরতে। সিনেমাটিতে প্রথমবারের মতো হৃতিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে দীপিকার আরেকটি সিনেমা ‘পাঠান’ মুক্তির পর ‘ফাইটার’-এর দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি।

ফাইটার, পাঠান ছাড়াও মুক্তির অপেক্ষায় আছে দীপিকার সিনেমার ‘প্রজেক্ট কে’। বড় বাজেটের এ প্যান ইন্ডিয়া সিনেমায় আরও আছেন প্রভাস ও দিশা পাটানি। হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে। এ ছাড়া শাহরুখ খানের ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা