× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গল্পই দর্শকের হৃদয় জয় করেছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ১৩:০৩ পিএম

গল্পই দর্শকের হৃদয় জয় করেছে

ঈদের পর সময় যত যাচ্ছে দর্শক ভালোবাসায় সিক্ত হচ্ছে শবনম বুবলী অভিনীত সিনেমা ‘জংলি’। দেশের বেশকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। এম রাহিম পরিচালিত এ সিনেমায় বুবলী জুটি বেঁধেছেন সিয়াম আহমেদের সঙ্গে।

দর্শক সিনেমাটি দেখে করছেন ভূয়সী প্রশংসা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শবনম বুবলী বলেন, ‘ঈদের দিনটি সম্পূর্ণ আমার পরিবারের জন্য থাকে। কিন্তু সেদিন, দিনটির শুরুতেই আমার কাছের লোকজন মোবাইলে জংলি নিয়ে শুভকামনা জানাতে থাকেন। তখন আমি সিদ্ধান্ত নিই সিনেপ্লেক্সে যাব, দর্শকের প্রতিক্রিয়া কাছ থেকে দেখব। এরপর আমরা একটি শো শেষ হওয়ার সময় থিয়েটারের ভেতরে ঢুকে দেখি সিনেমা শেষে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। এরপর আমাদের দেখে কাছে এসে অনেকেই তাদের অনুভূতির কথা প্রকাশ করেন। তখনই দর্শককে আমি কাঁদতে দেখি, যা দেখে আমি এবং সিয়াম দুজনই আবেগপ্রবণ হয়ে যাই। কারণ একজন আর্টিস্টের এর থেকে বড় অর্জন আর কী হতে পারে। এর জন্য দর্শকদের ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘সব বিষয় নিয়েই একটি পরিপূর্ণ সিনেমা নির্মাণ হয়। এর মধ্যে সব সময় এগিয়ে রাখে সিনেমার গল্প। তারপর নির্মাতা, আর্টিস্ট এবং গোটা টিম ঠিকভাবে কাজ করলেই দর্শক ভালোবাসতে বাধ্য। তবে জংলির কোন বিষয়টি দর্শককে আকৃষ্ট করছে, সেটি আলাদা করে বলতে হলে বলব, সিনেমার গল্প। কারণ এ গল্পই দর্শককে কাঁদিয়েছে। এরপর এ গল্পে যারা অভিনয় করেছেন এবং গোটা জংলি টিমই দর্শককে আকৃষ্ট করেছে।’ সিনেমায় দারুণ কাজ করেছেন চিত্রনায়ক সিয়াম। তাকে প্রশংসায় ভাসিয়ে এ নায়িকা বলেন, ‘সিয়াম একজন দুর্দান্ত সহকর্মী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। অভিনয়ে ওর সিরিয়াসনেস আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া জংলিতে তার যে ডেডিকেশন, তা তো দর্শক দেখেছে, যা প্রতিটি কাজেই সিয়াম করে দেখাচ্ছে। তাই এমন আর্টিস্টের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হওয়াটাই স্বাভিাবিক।’

দর্শকের সঙ্গে এ সিনেমাটি দেখতে মিরপুর সনি সিনেমা হলে যান অভিনেত্রী। তাকে দেখে সেখানে উপচে পড়া ভিড় জমে দর্শক ও ভক্তের। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে সে মুহূর্তের ভিডিও। মাত্র ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ‘জংলি’ সিনেমা ও দর্শকের রিঅ্যাকশন দেখতে সনি সিনেমা হলে উপস্থিত হন বুবলী। দর্শকের ভিড় ঠেলে এ অভিনেত্রীকে রীতিমতো যুদ্ধ করে হলে প্রবেশ করতে হয়।

দর্শকের উচ্ছ্বাস ও ভালোবাসা দেখে খুশি হয়েছেন বুবলী। বলেন, ‘দর্শকের জন্যই সিনেমায় অভিনয় করি। তারা যখন হলে সিনেমা দেখতে আসে সত্যি ভালো লাগে। এ অনুভূতি ভাষায় বলে বোঝানো কঠিন।’

এবারের ঈদে অনেক সিনেমা মুক্তি পেয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটি আমার কাছে ভালো লেগেছে। কারণ দর্শক সিনেমা দেখার অপশন পেয়েছে। তাই যেখানেই যে ছবিটি চলেছে হাউসফুল গিয়েছে। এটি ভালো দিক। কারণ দর্শক হল থেকে ফিরে যায়নি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা