× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাধীনতা কনসার্ট

চার শহরে দেশসেরা শিল্পীরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১২:১০ পিএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য এক অনন্য আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। পবিত্র রমজান মাসে স্বাধীনতা দিবস থাকায় ২৬ মার্চ আয়োজনটি পিছিয়ে আনা হয়েছে ১১ এপ্রিল। এই দিন রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একযোগে অনুষ্ঠিত হবে ‘স্বাধীনতা কনসার্ট’।

সম্প্রতি আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দেশের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরাই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য। আয়োজকরা জানান, ভারতীয় ও পাকিস্তানি সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে দাঁড়িয়ে দেশের নিজস্ব সংগীত ও সংস্কৃতিকে পুনরুজীবিত করতেই এমন উদ্যোগ।

ঢাকার কেন্দ্রবিন্দু মানিক মিয়া অ্যাভিনিউতে হবে কনসার্টের কেন্দ্রীয় আয়োজন। প্রধান আকর্ষণ নগরবাউল জেমস ছাড়াও অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা- ফিডব্যাক, শিরোনামহীন, আফটার ম্যাথ, পাওয়ারসার্জ, আপেক্ষিক, প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেনসহ অনেকে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে কনসার্ট মাতাবেন মাইলস, আর্ক, সোলস, লালন, অ্যাশেজসহ আরও কয়েকটি ব্যান্ড ও শিল্পী। এখানে গান শোনাবেন ইমরান, কোনাল, কিরণ দাস, সালমা, মৌসুমী, চিশতি বাউল, ইথুন বাবু, তাসনিম আনিকা ও ঋতুরাজসহ অনেকেই।

খুলনা জেলা স্টেডিয়ামে গানে গানে দর্শকদের মুগ্ধ করবেন ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, বাংলা ফাইভ, কাগুল, মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান, কনা ও টুনটুন বাউলসহ অনেক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড। অন্যদিকে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে হাজির থাকছে আর্টসেল, অ্যাভয়েড রাফা, ভাইকিংস, ডিফারেন্ট টাচ, এমএনবি, খুরশীদ আলম, কনকচাঁপা, হৃদয় খান, লুইপা, কে জেড রাব্বী, কর্নিয়া ও মুহিনসহ বিশিষ্ট সব শিল্পী। একযোগে চার শহরে বেলা ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই বিশাল আয়োজন। গানের পাশাপাশি স্থানীয় লোকসংগীত, নৃত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতির মাধ্যমে দেশের রঙিন সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরা হবে বলে জানিয়েছে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু) বলেছেন, দেশীয় শিল্পীদের মূল্যায়ন করতেই ‘স্বাধীনতা কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে। তিনি বলেছেন, বর্তমানে দেশীয় শিল্পীদের মূল্যায়ন না করার সংস্কৃতি চলছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চিন্তা থেকেই দেশীয় শিল্পীদের পরিবেশনায় স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।

এক দিনে চার শহরে, এক অনুভব- এ যেন স্বাধীনতার গান, গানে গানে দেশকে জানার আর ভালোবাসার উৎসব।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা