× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটলির পরিচালনায় প্রিয়াঙ্কা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১২:০৩ পিএম

অ্যাটলির পরিচালনায় প্রিয়াঙ্কা

ভারতীয় সিনেমাপ্রেমীদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় পরিচালক অ্যাটলি। বলিউড ও দক্ষিণী সিনেমার দুই সুপারস্টার- আল্লু অর্জুন এবং প্রিয়াঙ্কা চোপড়াকে একসঙ্গে দেখা যেতে পারে তার পরবর্তী সিনেমায়। যদিও এখনও ছবির শিরোনাম চূড়ান্ত হয়নি। তবে আপাতত এটিকে ‘এ ৬’ নামে ডাকা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কথাবার্তা চলছে এবং আলোচনা সফল হলে এই প্রজেক্ট হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। বিশেষ করে আল্লু অর্জুন ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রথমবার স্ক্রিন শেয়ার করার সম্ভাবনাই সিনেমাটি ঘিরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

প্রিয়াঙ্কা বর্তমানে তেলেগু ইন্ডাস্ট্রিতে তার অভিষেক নিয়ে আলোচনায় রয়েছেন। এসএস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘এসএসএমবি ২৯’-এ তাকে মহেশ বাবুর বিপরীতে দেখা যাবে। হলিউডে দীর্ঘ সময় কাটানোর পর আবারও ভারতীয় সিনেমায় সক্রিয় হয়ে ওঠা তার ভক্তদের জন্য বড় খুশির খবর।

অন্যদিকে, ‘পুষ্পা ২ : দ্য রুল’ সিনেমার বিপুল সাফল্যের পর আল্লু অর্জুন এখন ভারতের সবচেয়ে ব্যাংকেবল তারকাদের একজন। অ্যাটলির সঙ্গে তার সম্ভাব্য জুটি মানেই বড় বাজেট, বিশাল সেট, অ্যাকশন আর চোখ ধাঁধানো সিনেম্যাটিক অভিজ্ঞতা।

গুঞ্জন আছে, এই সিনেমায় আল্লু অর্জুন দ্বৈত চরিত্রে অভিনয় করবেন- একটি কৌশল যা অ্যাটলির বিশেষত্ব বলা যায়। শাহরুখ খানের ‘জওয়ান’ কিংবা থালাপতি বিজয়ের ‘মার্সাল’ ও ‘বিগিল’-এর মতো সিনেমাগুলোয় এর প্রমাণ মিলেছে। যদিও ছবির গল্প এখনও গোপন রাখা হয়েছে, তবে ইন্ডাস্ট্রিতে জোরালো কানাঘুষা চলছে যে, ‘এ ৬’ হতে যাচ্ছে একটি রাজনৈতিক থ্রিলার। যেখানে থাকবে চমকপ্রদ টুইস্ট, দৃষ্টিনন্দন সেট ডিজাইন আর অ্যাটলির স্বাক্ষর অ্যাকশন স্টাইল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা