× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জংলি’ রিমেক করতে চায় দক্ষিণ ভারত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১১:৫৭ এএম

জংলি সিনেমার পোস্টার

জংলি সিনেমার পোস্টার

ঈদুল ফিতরের সময় মুক্তি পাওয়া আলোচিত বাংলাদেশি চলচ্চিত্র ‘জংলি’ এবার পার হতে যাচ্ছে দেশের সীমানা। দক্ষিণ ভারতের মালায়ালাম ও তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ছবিটির রিমেক করার আগ্রহ প্রকাশ পেয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সবকিছু পরিকল্পনামাফিক চললে প্রযোজক প্রতিষ্ঠান টাইগার মিডিয়া শিগগিরই ছবিটির রিমেক রাইটস দিতে পারে।

জানা গেছে, সিনেমাটির পোস্টার, টিজার ও কিছু ফুটেজ দেখেই ভারতের প্রযোজকরা রিমেকের প্রস্তাব দেন। পোস্ট-প্রোডাকশনের সময়ই তারা ছবিটির রাফ কাট দেখার সুযোগ পান। এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আলোচনার ধারা ইতিবাচক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

টাইগার মিডিয়ার কর্ণধার ও সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি এ প্রসঙ্গে বলেন, ‘আমাদের সিনেমার এডিট বাংলাদেশেই হয়েছে, তবে কালার গ্রেডিং হয়েছে ভারতে। সেই সময়ই দক্ষিণ ভারতের প্রোডাকশন হাউস জংলির প্রতি আগ্রহ দেখায়। চলতি সপ্তাহেই একটি চুক্তি সম্পন্ন হতে পারে।’

রিমেক নিয়ে এমন ইতিবাচক সাড়া প্রথমবারের মতো পেল বাংলাদেশের কোনো সিনেমাÑ এমনটাই বলছেন অভি। ‘এটা নিঃসন্দেহে আমাদের জন্য আনন্দের বিষয়। আগে আমাদের সিনেমা শুধু ডাবিং ভার্সন হিসেবে বাইরে গেছে, এবার সরাসরি রিমেক করার আগ্রহ প্রকাশ পেয়েছে। এটি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি বড় অর্জন।’

এম রাহিম পরিচালিত জংলিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপুসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা