× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে জোভান-তটিনীর অ্যাডভেঞ্চার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫ ১৪:২৮ পিএম

ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী

ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী

এক বছর আগে যে প্রেমিকার সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছিল, তাকেই বিয়ের আসর থেকে তুলে নিয়ে ছুটে গেল প্রেমিক! গন্তব্য? অন্য কোথাও নয়, সোজা সুন্দরবনের গভীরে! এমনই এক ব্যতিক্রমী কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিএমভির বিশেষ ঈদনাটক ‘ফিরে দেখা’।

নাটকটি পরিচালনা ও চিত্রনাট্য করেছেন মহিদুল মহিম, যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইয়ারা তটিনী। সিনেমাটোগ্রাফিতে ছিলেন কামরুল ইসলাম শুভ। জোভান নাটকটি নিয়ে বলেন, ‘এ ধরনের গল্পের নাটক দর্শক এখন বেশি পছন্দ করেন। প্রেম, রোমাঞ্চ আর অ্যাডভেঞ্চারের মিশেলে ফিরে দেখা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে দর্শকের জন্য।’

নির্মাতা মহিদুল মহিম জানান, ‘এটা শুধু প্রেমের গল্প নয়, সম্পর্ক ফিরে পাওয়ার গল্প, সুন্দরবনের রহস্যময় সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প। ঈদে দর্শকের জন্য একটু অন্যরকম অভিজ্ঞতা তৈরি করাই ছিল আমাদের লক্ষ্য।’

ফিরে দেখার শুটিং হয়েছে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে, যেখানে প্রকৃতির রুক্ষতা আর সৌন্দর্য নাটকটির আবহ করেছে আরও প্রাণবন্ত। নাটকটি প্রযোজনা ও পরিবেশন করেছে সিএমভি, যার ব্যানারে এবারের ঈদে প্রকাশ পেতে যাচ্ছে অন্তত ২০টি বিশেষ নাটক। চাঁদরাত থেকেই সিএমভির ইউটিউব চ্যানেলে শুরু হবে এ ঈদ আয়োজন।

প্রেম আর অ্যাডভেঞ্চারের মিশেলে গড়া ব্যতিক্রমী এ গল্প কতটা হৃদয় ছুঁতে পারবে? জানতে হলে অপেক্ষা ঈদ পর্যন্ত!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা