প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১২:২৮ পিএম
করণ জোহর
নিজের আগামী ছবির জন্য আগে থেকেই কলম ধরলেন করণ জোহর। একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘২০০৩ সালে কাল হো না হো দিয়ে ধর্মা প্রোডাকশনসে প্রযোজক হিসেবে আমার পথচলা শুরু। তার পরে আমার উদ্দেশ্য ছিল নতুন ছবি করিয়ে ও অভিনেতাদের সামনে নিয়ে আসা।
কখনও ঠিক করেছি, কখনও ভুল। কিন্তু আমাদের লক্ষ্য ছিল দর্শককে বিনোদন জোগানো। এবার গর্বের সঙ্গে আমাদের ২৪তম নতুন পরিচালককে আনতে চলেছি ছবির জগতে।’ কিন্তু প্রশ্ন হলো, কাজ শুরু হওয়ার আগেই সে ছবি নিয়ে করণের এত বড় পোস্টের কারণ কী? করণের প্রযোজনা সংস্থা থেকে মুক্তিপ্রাপ্ত সাম্প্রতিক বেশ কয়েকটি ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। এদিকে গত বছরেই করণের প্রযোজনা সংস্থার ৫০ শতাংশ শেয়ার কিনে নেন আদর পুনাওয়ালা।