প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১২:২৫ পিএম
মিমি চক্রবর্তী
সম্প্রতি ‘ডাইনি’ ওয়েব সিরিজের নেপথ্য কাহিনী শোনালেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন ওয়েব সিরিজটি নিয়ে নানা কথা। সেখানে মেয়েদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে। মিমি কি ‘ডাইনি’?Ñ এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, বলব না। সিরিজ দেখতে হবে।
‘ডাইনি’তে মারপিট, রক্ত, ভালো লাগে অভিনয় করতে? মিমি বলেন, সত্যি কথা বলতে— আমি এ ধরনের মারপিটের দৃশ্যে খুব সাবলীল। আমার ভালো লাগে। প্রচুর রিহার্সাল করেছি আমরা। ‘ডাইনি’চ্যালেঞ্জিং মনে হয়েছিল না কি আত্মবিশ্বাসের পাল্লা ভারি— এমন প্রশ্নে মিমি বলেন, ইন্ডাস্ট্রিতে ১৫ বছর পার করে ফেলেছি। এখন এ ধরনের চরিত্রে অভিনয় করব না তো আর কবে করব? আমার কাছে এ ধরনের চরিত্রে অভিনয় চ্যালেঞ্জিং নয়, বরং ভালোই লাগে এ ধরনের চরিত্রে অভিনয় করতে। এ ধরনের চরিত্র যে লেখা হচ্ছে এখন, তাতে আমি ভীষণ খুশি। লোকে যে কেন ভাবে আমি এ ধরনের চরিত্রে অভিনয় করতে চাই না!