× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের মা হতে চলেছেন আলিয়া?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১১:৫৫ এএম

আলিয়া ভাট

আলিয়া ভাট

২০২২ সালের নভেম্বরে জন্ম হয় কন্যাসন্তান রাহার। দেখতে দেখতে প্রায় ২ বছর বয়স হলো তার। এরই মধ্যে পরিবার-পরিকল্পনা শুরু করে দিয়েছেন রণবীর-আলিয়া। অভিনেতার কথায় মিলল এমন ইঙ্গিত!

দুই সন্তান চাওয়ার বাসনা বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন রণবীর-ঘরনি। এবার মেয়ে একটু বড় হতেই দ্বিতীয় সন্তান নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন তারা। শোনা যাচ্ছে, মেয়ের নামের উল্কি করে রেখেছেন নিজের শরীরে। সেটাই ছিল রণবীরের প্রথম উল্কি। এবার দ্বিতীয় উল্কির অপেক্ষায় রয়েছেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘শিগগিরই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’ এদিকে সম্প্রতি আলিয়া ভাটও এক পডকাস্টে এসে দ্বিতীয় সন্তানের প্রসঙ্গ তোলেন। এবার রণবীরের কণ্ঠেও সেই একই সুর। তবে আলিয়ার অন্তঃসত্ত্বা কি না, তা নিয়ে স্পষ্ট কিছু জানাননি যুগল। কাপুর পরিবারের অনেকেরই দুই সন্তান। সেই চল কি ধরে রাখবেন কি না, সেটাই দেখার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা