× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৌসিফ তটিনীর মন দিওয়ানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৫ ১৬:০৭ পিএম

তৌসিফ তটিনীর মন দিওয়ানা

রুসুÑ এক স্বাধীনচেতা, বাউন্ডুলে জীবনযাপন করা তরুণ। ভার্সিটিতে ভর্তি হলেও ক্লাসের চেয়ে বাইক, বন্ধুত্ব আর মজায় দিন কাটানোই যেন তার মূল কাজ। অন্যদিকে, মারজান একদম ভিন্ন। কলেজ জীবন শেষ করে এখনই বিশ্ববিদ্যালয়ে পা দিয়ে নতুন এক জগতে প্রবেশের অপেক্ষায়।

কিন্তু প্রথম দিনেই সে বুঝতে পারে, ক্যাম্পাসে নতুনদের জন্য অপেক্ষা করছে কঠিন এক রীতিনীতিÑ র‍্যাগিং! নতুনদের ‘সদাচরণ শেখানোর’ নামে সিনিয়রদের দল একে একে সবাইকে র‍্যাগ করছে। মারজানের পালা পড়তেই সামনে এসে দাঁড়ায় রুসু ও তার গ্রুপ।

কিন্তু চমক তখনই! সবাইকে অবাক করে দিয়ে রুসু মারজানকে র‍্যাগ না করে বরং বলেই দেয়, ‘কেউ কিছু বললে বলবা, আমি রুসুর গার্লফ্রেন্ড!’ এভাবেই শুরু হয় ‘মন দিওয়ানা’ নাটকের গল্প। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে অদ্ভুত সম্পর্কের সূচনা।

তৌসিফ মাহবুব ও তটিনী অভিনীত এ নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। নির্মাতার মতে, এটি শুধুই প্রেমের গল্প নয়, বরং বন্ধুত্ব আর সম্পর্কের মেলবন্ধন যেখানে ভালোবাসা ও বন্ধুত্ব সমান্তরালভাবে এগিয়ে চলে। আর এখানেই নাটকটির বিশেষত্ব।

প্রচলিত ধারার বাইরের এক অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা। এবারের ঈদ উৎসবে দর্শকের জন্য বিশেষ আয়োজন হিসেবে অন্তত ২০টি নাটক প্রকাশ করতে যাচ্ছে সিএমভি, যা চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা