× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের গল্পে তৌসিফ-নিহা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫ ১১:২২ এএম

তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। ছবি : সংগৃহীত

তৌসিফ মাহবুব ও নাজনীন নাহার নিহা। ছবি : সংগৃহীত

এ সময়ের ব্যস্ততম টিভি অভিনেতাদের তালিকায় অন্যতম নাম তৌসিফ মাহবুব। তরুণ প্রতিভাবানদের মধ্যে নাজনীন নাহার নিহাও পিছিয়ে নেই। আর নির্মাণের ক্ষেত্রে শিহাব শাহীন তো বরাবরই এক অনন্য নাম। এবার এ তিনজন একসঙ্গে এক প্রজেক্টে! স্বাভাবিকভাবেই দর্শকের কৌতূহল তুঙ্গে।

ঈদ উৎসব ঘিরে সিএমভির ব্যানারে আসছে বিশেষ নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, যেখানে তৌসিফ ও নিহা প্রথমবারের মতো জুটি বাঁধছেন। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা শিহাব শাহীন নিজেই, যা রোমান্স ও বাস্তবতার মিশেলে একটি ব্যতিক্রমী কনটেন্ট হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। নাটকটিতে তুলে ধরা হয়েছে এক নবদম্পতির জীবন, যাদের বিয়ে হয়েছে পরিবার থেকে ঠিক করে দেওয়াÑ অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ। কিন্তু বিয়ের পরই সম্পর্কের ভিন্নমাত্রা, একে অন্যকে বোঝার চ্যালেঞ্জ ও মানিয়ে নেওয়ার বাস্তবতাÑ এসব নিয়েই গল্প এগিয়ে যাবে।

সিএমভির প্রযোজনায় নির্মিত অ্যারেঞ্জ ম্যারেজ মুক্তি পাবে এবারের ঈদে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা