× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়েব কনটেন্টের জোয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১২:২৭ পিএম

প্রবা কোলাজ

প্রবা কোলাজ

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কয়েকটি সিনেমা। তেমনি ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও আসছে নতুন বেশ কিছু কনটেন্ট। ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজের মধ্যে আলোচিত ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সিরিজটির মাধ্যমে দেশের আনাচে-কানাচে পৌঁছে গেছেন এর দুই অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান ও রাফিয়াথ রশিদ মিথিলা। এই ঈদে চরকিতে আসতে চলেছে আলোচিত এই সিরিজের দ্বিতীয় কিস্তি। পরিচালনায় শিহাব শাহীন। এদিকে ‘হইচই’ নিয়ে আসছে ‘জিম্মি’ শিরোনামের একটি সিরিজ। আশফাক নিপুণ পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন জয়া আহসান। সিরিজে জয়াকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। যিনি ১০ বছর ধরে কোনো প্রমোশন পান না। স্বামী-স্ত্রীর টানাটানির সংসারে উচ্চাকাঙ্ক্ষী ওই নারী এক দিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়েন তিনি। ঈদে হইচইতে ২৮ মার্চ মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ওয়েবসিরিজ ‘জিম্মি’। 

এ ছাড়া ‘বঙ্গ’তে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। রোমান্টিক এবং কমেডি গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করেছেন পাভেল, সুষমা সরকার, এরফান মৃধা শিবলু প্রমুখ। কাজল আরেফিন অমি পরিচালিত সিনেমাটির টিজার ইতোমধ্যে মুক্তি পেয়েছে। ৫৯ সেকেন্ডের টিজারে এক জমজমাট বিনোদনধর্মী সিনেমার আভাস পাওয়া গেছে। টিজার দেখে গল্প সম্পর্কে আন্দাজ করা যায়নি, তবে সিনেমার চুম্বক অংশ দেখিয়ে চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন নির্মাতা। শুরুতেই দেখা যায়, সদরঘাটে অপূর্ব। এরপরই ফারিণকে দেখা যায় দৌড় দিতে। অভিনেত্রী ফারিণ বলেন, ‘আমার মনে হয়, হাউ সুইটের মাধ্যমে নতুনভাবে অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আশা করছি, বাণিজ্যিক ঘরানার একটি ওয়েব ফিল্ম দেখতে পাবেন দর্শক।’ 

অভিনেতা অপূর্ব বলেন, ‘তাসনিয়া ফারিণের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। অভিজ্ঞতা সব সময় খুব ভালো। ব্যতিক্রমী একটি কাজ হয়েছে। সিনেমাটির মাধ্যমে নির্মাতা অমির সঙ্গে প্রায় পাঁচ বছর পর কাজ করলাম। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ ঠিক ঈদের দিন ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’ মুক্তি পাবে ওটিট প্ল্যাটফর্ম বঙ্গতে। ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। ১৭ বছর ধরে প্রতি ঈদে এ সিরিজ নিয়ে তৈরি হয় ধারাবাহিক নাটক। এর জনপ্রিয় চরিত্র ছোটকাকুতে অভিনয় করেছেন আফজাল হোসেন। এবারও তিনি রহস্যভেদ করতে হাজির হচ্ছেন টিভি পর্দায়। তবে এবারের আয়োজনটা আরও বড়। নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার টু’। ওয়েব ফিল্ম আকারে নির্মিত হলেও প্রচার হতে পারে সিরিজ আকারে, এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এবারের সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জে’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা