× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাহিদ হাসানের ভাল্লাগেনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১২:৫৩ পিএম

জাহিদ হাসান

জাহিদ হাসান

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’। প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনে সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে। হানিফ খানের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে অভিনেতা জাহিদ হাসান বলেন, ‘বিয়ে এক সামাজিক চুক্তি, যা দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। আর সেখানে তৈরি হয় প্রেম, ভালোবাসা, মায়ামমতাভরা সুখের সংসার। তবে একই ছাদের নিচে থাকতে গেলে অনেক সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, হয় ঝগড়াবিবাদও। কখনওসখনও সে বিবাদ গিয়ে পৌঁছায় চূড়ান্ত বিচ্ছেদে। হতাশা নেমে আসে জীবনে। আর এসব থেকেই কারও কারও বিয়ের প্রতি ভয় এবং অনীহা চলে আসে। তারা মনে করে বিয়ে মানেই একটি সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া। এ বিয়েভীতি বা অনীহা এক ধরনের মানসিক রোগ, যাকে আমরা গ্যামোফোবিয়া নামে চিনে থাকি। যারা মানসিকভাবে এ ফোবিয়ায় আক্রান্ত তারা আসলে নতুন সম্পর্ক নিয়ে আতঙ্কে থাকেন। বিবাহিত জীবন নিয়ে ভয় কাজ করে। নিজের ব্যক্তিস্বাধীনতার জায়গাটুকু খর্ব হতে পারে কিংবা মানিয়ে চলা যাবে কি না এ ধরনের ভয় কাজ করে তাদের মাঝে। এমন কিছু মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই নাটক ভাল্লাগেনা।’

যেখান থেকে শুরু : নাটকের শুরুতে দেখা যাবে বরযাত্রী নিয়ে বিয়ের জন্য রওনা দেবে পুলক। পুলকের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। একজন আরেকজনকে তাড়া দিচ্ছে। ব্যান্ডপার্টির সঙ্গে নাচানাচি করছে মহল্লার যুবকরা। এমন সময় একজন ছুটে এসে জানায়, এ বিয়ে হবে না। বিয়ের পাত্রী নাকি পালিয়ে গেছে।

বিয়েবাড়ির সব মানুষ যেন আকাশ থেকে পড়ে। পুলকের বিয়ে ভাঙার ঘটনা এটাই প্রথম না। এর আগেও সাতবার বিয়ে ভেঙেছে তার। সপ্তমবারের মতো এ বিয়ে ভাঙার ঘটনায় পুরো বাড়ির সবার মন ভেঙে যায়, কিন্তু কেবল একজনই খুশি। আর সে হচ্ছে পুলক নিজে। নাটকটিতে আরও অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশা, তন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, কামরুন্নাহার রুমা, শেখ চাঁদনী, মোমিন বাবু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা