× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টোনাটুনির সংসার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫ ১২:৫০ পিএম

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি

মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি

জুটি হয়ে আবার নাটকে অভিনয় করলেন জনপ্রিয় দুই তারকা মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। নাট্যনির্মাতা সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকের নাম ‘টোনাটুনির সংসার’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় ভিন্ন ধরনের এ গল্পে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। এরই মধ্যে রাজধানীর অদূরে পূবাইলের চটের আঁগা শুটিং হাউসে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। পরিচালক সৈয়দ শাকিল জানান, টোনাটুনির সংসার আগামী ঈদে চ্যানেল আইতে প্রচারের পর বিন্দু ভিশন ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দাম্পত্য জীবনে বেশ কয়েক বছর পর এসে স্বামী খেয়াল করে দেখল যে তার কোনো কিছুই স্ত্রীর ভালো লাগে না। কাপড়, খাবার, চলাফেরা অর্থাৎ স্বামীর সবকিছুতেই স্ত্রীর অসন্তুষ্টি। কীভাবে স্ত্রীর মনে আগের মতো ভালোবাসা ফেরানো যায় এবং সে ভালোবাসা ফেরাতে গিয়ে ঘটে যাওয়া নানা নাটকীয় ঘটনা নিয়েই তৈরি হয়েছে নাটকটি। বেশ মজা পেয়েছি অভিনয় করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা