× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের গানে সাবিনা ইয়াসমিন ও আসিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:০১ পিএম

 খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আসিফ আকবর

খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও আসিফ আকবর

খ্যাতিমান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন সম্প্রতি অসুস্থতার পর সুস্থ হয়ে সংগীতে ফিরেছেন। তিনি এবার আসিফ আকবরের সঙ্গে একসঙ্গে গাইলেন একটি নতুন দেশাত্মবোধক গান, যা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে।

আসিফ আকবর তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এটি তাদের প্রথম অডিও ডুয়েট গান, যার শিরোনাম ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। গানের কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান মনির, আর সুর-সংগীত পরিচালনা করেছেন মনোয়ার হোসাইন টুটুল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। আসিফ তার পোস্টে লিখেছেন, ‘মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে ‘আমার পতাকা লাল সবুজে আঁকা শিরোনামে একটি গান। দ্বৈতকণ্ঠের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সুরের আকাশের জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপা, সঙ্গে আছি আমি আসিফ আকবর।’

আসিফ তার পোস্টে আরও লেখেন, ‘বাংলা সিনেমায় সাবিনা আপার সঙ্গে বেশ কিছু ডুয়েট গান গাইলেও অডিও গান এই প্রথম। সাবিনা আপার গায়কী এখনও আদি এবং অকৃত্রিম। কথা-সুর-সংগীত মিলিয়ে বাংলা গানের ভান্ডারে নতুন একটি দেশাত্মবোধক গান সংযুক্ত হতে যাচ্ছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা