× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানের ধারাবাহিক ‘পরকাল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১১:৫৬ এএম

নাটকটিতে অভিনয় করেছেন বৃষ্টি ইসলাম

নাটকটিতে অভিনয় করেছেন বৃষ্টি ইসলাম

পরকাল নাটকের গল্প গড়ে উঠেছে খালেক সাহেবের পরিবার আর আশপাশের মানুষ ঘিরে। খালেক সাহেবের সংসারে সবকিছু থাকার পরেও সুখ নেই। এর কারণ পরিবারে তিনি এবং বড় ছেলের বউ ছাড়া সবাই বেপরোয়া। রমজান মাসেও কারও মধ্যে যেন শৃঙ্খলা নেই।

এ রকম আরও কিছু পরিবার রয়েছে যারা ইহকালের সুখশান্তি নিয়ে ব্যস্ত, পরকাল নিয়ে ভাববার সময় যেন কারও নেই। আবার সমাজে এক ধরনের মানুষ রয়েছে যারা রোজা কিংবা ইফতার বিষয়টা নিয়ে লোকদেখানো কিছু কর্মকাণ্ড করে। মোট কথা পবিত্র রমজানের গুরুত্ব, মাহাত্ম্য আর মানবিক বিষয়ই পরকাল নাটকের উপজীব্য।

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে ধারাবাহিক নাটক পরকাল পহেলা রমজান থেকে শুরু হয়ে প্রতিদিন বৈশাখী টিভিতে প্রচার হয় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, আবদুল্লাহ রানা, লীনা আহমেদ সুফিয়া, মিষ্টি মারিয়া, মাসুম বাসার, আমিন আজাদ, গুলশান আরা, শিখা, অনামিকা, আফসানা নওমি, ইলমাসহ অনেকে।

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘রোজা হলো সংযমের মাস। এ মাস এলেই আমরা সংযমী না হয়ে বরং অতিমাত্রায় অসংযমী হয়ে যাই। রমজানে গরিবদুঃখী প্রতিবেশীর হক আদায় না করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়া এবং লোক ঠকানো যেন নিয়মে পরিণত হয়েছে। আবার সেহরি কিংবা ইফতারে এলাহি সব আয়োজনে চলে লোকদেখানো প্রতিযোগিতা। চারপাশের এ অনিয়মগুলো তুলে ধরাই ‘পরকাল’ নাটকের মূল বিষয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা