× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগদত্তার প্রশংসায় লেডি গাগা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১২:০৯ পিএম

গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন মার্কিন পপতারকা লেডি গাগা। ছবি : সংগৃহীত

গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন মার্কিন পপতারকা লেডি গাগা। ছবি : সংগৃহীত

গত বছরের মাঝামাঝি সময়ে দীর্ঘদিনের প্রেমিক মাইকেল পোলানস্কির সঙ্গে বাগদান সারেন মার্কিন পপতারকা লেডি গাগা। সুযোগ পেলেই মাইকেলের সুনাম করেন লেডি। আবারও নিজের বাগদত্তার প্রশংসায় পঞ্চমুখ এই সংগীতশিল্পী।

সম্প্রতি পিপল রিপোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাইকেলের সঙ্গে দেখা হওয়ার পর, আমার আর যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের মধ্যে মাইকেল সবচেয়ে দয়ালু ও ভালো মনের মানুষ।’ গাগা আরও বলেন, ‘হ্যাঁ, মাইকেল খুবই ইমপ্রেসিভ। তবে আমি সবচেয়ে বেশি যে বিষয়টি পছন্দ করেছি তা হলো, তিনি আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছিলেন।’ তিনি এরপর বলেন, ‘আমি জানতাম মাইকেল খাঁটি একজন মানুষ। কারণ তিনি আমার বন্ধু হতে চেয়েছিলেন। তিনি আমার সঙ্গে পথ চলতে চেয়েছিলেন। অন্যরা যা করতে চেয়েছিলো তিনি সেগুলি করতে চাননি। আমি জানি, মাইকেল আমার প্রকৃত বন্ধু।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা