× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে হাবিব ও প্রীতম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১১:৫৯ এএম

এবারের ইত্যাদির অন্যতম আকর্ষণ হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের প্রথম দ্বৈতসংগীত।

এবারের ইত্যাদির অন্যতম আকর্ষণ হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের প্রথম দ্বৈতসংগীত।

প্রতিবারের মতো এবারও ঈদে দর্শকের জন্য চমক নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বিশেষ করে ঈদের ইত্যাদির গান মানেই বাড়তি আনন্দ, নতুনত্ব আর অসাধারণ এক সংগীত অভিজ্ঞতা। এবারের আসরেও তার ব্যতিক্রম হয়নি। এবারের ইত্যাদির অন্যতম আকর্ষণ হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের প্রথম দ্বৈতসংগীত। যদিও দুজনই একসঙ্গে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছেন, তবে এটাই তাদের প্রথম একসঙ্গে গাওয়া গান। গানটির কথা লিখেছেন ইনামুল তাহসিন, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

গানটির দৃশ্য ধারণ করা হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক মনোমুগ্ধকর লেকে। সেখানে হাজারো দর্শকের উচ্ছ্বাস আর নৃত্যের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে পারফরম্যান্সটি। এর কিছু অংশের শুটিং হয়েছে ফাগুন নিকেতনেও, যা গানটি আরও বৈচিত্র্যময় করেছে। হাবিব ওয়াহিদ নতুনদের নিয়ে কাজ করায় বরাবরই বেশ আগ্রহী। সংগীতশিল্পীদের পাশাপাশি তিনি অনেক প্রতিভাবান গীতিকারকেও সুযোগ করে দিয়েছেন। তার অনন্য সংগীত স্টাইল বরাবরই শ্রোতাদের মুগ্ধ করেছে। অন্যদিকে, প্রীতম হাসান তার গানে বাউল ও লোকসংগীতের প্রতি বিশেষ অনুরাগ দেখিয়ে আসছেন। আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের মিশ্রণে তার গানগুলো বরাবরই নতুন মাত্রা যোগ করে। পাশাপাশি অভিনয়েও বেশ প্রশংসিত তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১২ সালে বরিশাল পর্বের মাধ্যমে প্রীতম হাসান প্রথমবারের মতো ইত্যাদিতে টিভিপর্দায় হাজির হয়েছিলেন। সেই শুরুর পথ পেরিয়ে এবার তিনি উঠছেন ইত্যাদির মূল মঞ্চে, সঙ্গে থাকছেন হাবিব ওয়াহিদ। প্রতি ঈদের মতো এবারও ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে। হানিফ সংকেকের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত অনুষ্ঠানটি প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা