× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পর্শিয়ার শেষটা তুমি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৫ ১১:৫৪ এএম

অর্চিতা স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া

জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া অভিনয়ে এখন আর আগের মতো নিয়মিত নন। তিনি এখন কাজ বেছে বেছে করেন, বিশেষ আয়োজনেই তাকে বেশি দেখা যায়। আসন্ন রোজার ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। এ উৎসবে তিনি হাজির হচ্ছেন কয়েকটি নাটকে, যার মধ্যে অন্যতম ‘শেষটা তুমি’।

রোমান্টিক গল্পের এ নাটকে স্পর্শিয়ার চরিত্রটি কেন্দ্রীয়, যেখানে তার প্রেমে পড়বে আপন দুই ভাই। এ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও মীর রাব্বী। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পের আবহ গ্রামীণ, যেখানে স্পর্শিয়া অভিনয় করেছেন একজন মুন্সির মেয়ের চরিত্রে। অন্যদিকে, রনি ও রাজীব নামে দুই ভাই, যারা একসঙ্গে বড় হয়েছে, তাদের ভূমিকায় রয়েছেন ফারহান ও রাব্বী। ভালোবাসা, সম্পর্কের টানাপড়েন, পারিবারিক ও সামাজিক জটিলতা সব মিলিয়ে নাটকটি আবেগের নানা স্তর ছুঁয়ে যাবে।

নির্মাতা মাহিন জানান, ‘শেষটা তুমি মূলত সমাজ, প্রেম, সম্পর্কের টানাপড়েন এবং মানসিক দ্বন্দ্বের গল্প। এটি শুধুই একটি সাধারণ প্রেমের নাটক নয়, এতে আছে নাটকীয়তা, আবেগ ও টুইস্ট। অভিনয়শিল্পীরা তাদের চরিত্রে পুরোপুরি মিশে গেছেন, যা দর্শকের জন্য দারুণ অভিজ্ঞতা হবে।’

নাটকটি আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা