প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৬:৫৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৭:০০ পিএম
শাকিব খান। ছবি: সংগৃহীত
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। ৮ বছরের শিশু বড় বোনের বাড়িতে বেড়াতে এসে সম্প্রতি বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। শিশুটির অবস্থা এখনও সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ফুসে উঠেছে সারা দেশ। এবার বিষয়টি নিয়ে বিচার চাইলেন ঢালিউডের তারকা নায়ক শাকিব খান।
এ তারকা বেশ কিছুদিন ছিলেন দেশের বাইরে। মাত্রই ফিরেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, বিষয়টি আট-দশজন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। তিনি তার ফেরিফায়েড ফেসবুকে লিখেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’
শাকিবের পোষ্টের সঙ্গে সঙ্গেই মুহূর্তেই ভরে যায় কমেন্ট বক্স। অনেকে শেয়ার করেছেন পোষ্টটি। এতে একজন লিখেছেন ‘সেলিব্রেটিদের এগিয়ে আসা উচিত’। ধর্ষনের বিরুদ্ধে শুরু হোক বিপ্লব’। অনেকেই দ্রুত বিচারের দাবি জানিয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ শাকিবের প্রতি ভালোবাসা জানিয়েছেন।