× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না বলা সত্য বললেন অপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১১:১৬ এএম

অপি করিম

অপি করিম

অভিনয়ে তিনি অনন্য, উপস্থাপনায় মনোমুগ্ধকর; তবু আগের মতো পর্দায় দেখা মেলে না নন্দিত অভিনেত্রী অপি করিমকে। বিশেষ দিবস বা উৎসব আয়োজনে হয়তো দর্শক তাকে খুঁজে পান, কিন্তু এবার তিনি হাজির হচ্ছেন একেবারেই ভিন্ন এক ভূমিকায়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্মিত হয়েছে একটি বিশেষ ওয়েব কনটেন্ট, ‘নারীদের নিয়ে কিছু না বলা সত্য কথা’, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় আছেন অপি করিম। এ কনটেন্টের স্ক্রিপ্ট লিখেছেন রাসেল মাহমুদ এবং পরিচালনায় রয়েছেন সজল আহমেদ। এ প্রসঙ্গে অপি করিম বলেন, ‘নারী দিবস মানে শুধু উদ্‌যাপন নয়, বরং এটি নারীদের শক্তি ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরার দিনও। এ বিশেষ ওটিটি কনটেন্টের মাধ্যমে কিছু সত্য উচ্চারণ করতে চাই, যা নারীদের সচেতনতা বাড়াতে সহায়তা করবে।’ পরিচালক সজল আহমেদ জানান, ‘নারীদের জীবনের অনেক বাস্তবতা সমাজের সামনে আসে না। তাদের সংগ্রামের কিছু সত্য কথা তুলে ধরার জন্যই আমরা এ কনটেন্ট তৈরি করেছি। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে এ সচেতনতামূলক কনটেন্টটি অনলাইনে উন্মুক্ত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা