× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভালোবাসার বাহুডোরে পরীমনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৬:৩৮ পিএম

চিত্রনায়িকা পরীমনি

চিত্রনায়িকা পরীমনি

অভিনয় আর ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকেন চিত্রনায়িকা পরীমনি। বলা চলে, চর্চায় থাকতেই তিনি বেশি পছন্দ করেন। প্রায়ই সমাজমাধ্যমে বিভিন্ন ছবি আর ভিডিও প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দেন পরী। এবার এক যুবকের বাহুডোরে দেখা গেছে এ চিত্রনায়িকাকে। পাশাপাশি তিনি নতুন প্রেমের আভাসও দিয়েছেন! মঙ্গলবার রাতে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। যার ক্যাপশনে তারিখ উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।’

পরীর কথায়, ‘জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে... আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন…।’ সেই যুবককে এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। কেবল তার হাতটাই দেখা গেছে। আর তাতেই নেটিজেনরা মিলিয়ে নিয়েছেন দুইয়ে দুইয়ে চার। অনেকেই পরীর পাশে থাকা মানুষটি সংগীতশিল্পী শেখ সাদী বলে দাবি করছেন। কারণ হিসেবে এই গায়কের ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীর পাশে থাকা পুরুষের হাতঘড়ির মিল খুঁজে পাচ্ছেন। এ ছাড়া শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন এখন জোর গতিতেই বইছে। যে কারণে নেটিজেনদের হিসাব মেলাতে খুব একটা কষ্ট করতে হয়নি।

তবে বিষয়টি পরীও বেশ উপভোগ করছেন। ভক্তদের বিভিন্ন মন্তব্যে প্রতিক্রিয়া দিচ্ছেন, জানাচ্ছেন ভালোবাসা। এদিকে, সাদীকে নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পরী বলেছেন, ‘সাদী আমার জীবনে একটা জাদুর মতন! আমি মন খুলে যার সাথে নিজের কথাগুলো বলতে পারি। জীবনে খারাপ সময়ে যে পাশে থাকে, আগলে রাখে, সে তো জীবনের আশীর্বাদ হয়ে আসে। ও ঠিক তা-ই আমার কাছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা