× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও বড়পর্দায় আসছে পরমব্রত-ইশা জুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৪:২৭ পিএম

পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা। ছবি : সংগৃহীত

পরমব্রত চট্টোপাধ্যায় ও ইশা সাহা। ছবি : সংগৃহীত

২০২৩ সালে 'ঘরে ফেরার গান' সিনেমায় প্রথমবার একসঙ্গে পরমব্রত চট্টোপাধ্যায় এবং ইশা সাহা জুটি বেঁধেছিলেন। একই বছর কৌশিক গাঙ্গুলি পরিচালিত 'অসুখ-বিসুখ' সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। এবার আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন এই জনপ্রিয় জুটি।

শৌভিক কুন্ডু পরিচালিত তার পরবর্তী সিনেমায় পরম এবং ইশা অভিনয় করবেন এক তরুণ দম্পতির চরিত্রে। পারিবারিক গল্পে মায়ের ভূমিকায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন লাবনী সরকার। লাবনী ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, বিশ্বনাথ বসুর মতো তারকারা।সিনেমার নাম এখনও ঠিক হয়নি। 

এই সিনেমাটি প্রযোজনা করবে জি এবং শুটিং শুরু হতে পারে আগামী সপ্তাহ থেকে। জানা গেছে, সিনেমাটি এই বছরের শেষে মুক্তি পাবে। 

এ বিষয়ে পরমব্রত গণমাধ্যমকে বলেন, ‘ইশা খুব ভালো মেয়ে, আমার অনেক ভালো বন্ধু। এর আগে আমরা বেশ কিছু কাজ করেছি, এবং দর্শক আমাদের জুটিকে ভালোবেসেছে। বিগত কয়েক বছরে ইশা দুর্দান্ত কাজ করেছে, সে এই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রতিভা।"

পরিচালক শৌভিক কুন্ডুর বিষয়ে পরম বলেন, ‘শৌভিকের সঙ্গে আমার বহু দিনের পরিচয়। আমার ‘হাওয়া বদল’ সিনেমায় ট্রেলার এডিটিংয়ের কাজ করেছিল সে। তার ‘সুইজারল্যান্ড’ সিনেমায় আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলাম। এখন আবার তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা