× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একসঙ্গে অভিষেক-ঐশ্বরিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১২:৩২ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১২:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে নিয়ে গুঞ্জনের অন্ত নেই। গত কয়েক বছরে তাদের দাম্পত্যজীবন ঘিরে নানা জল্পনাকল্পনা ছড়িয়েছে।

কেউ বলেছিলেন, ননদের সঙ্গে বনিবনা না হওয়ায় ঐশ্বরিয়া শ্বশুরবাড়ি ছেড়েছেন, আবার কেউ ইঙ্গিত করেছিলেন তাদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি এসেছে। বচ্চন পরিবার থেকে ঐশ্বরিয়ার দূরত্ব তৈরির পেছনে সম্পত্তিগত বিষয় জড়িত বলেও একসময় আলোচনা হয়েছিল।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব গুঞ্জন অনেকটাই ম্লান হয়েছে। বছর শেষে মেয়ে আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অভিষেক ও শ্বশুর অমিতাভ বচ্চনের সঙ্গে একসঙ্গে দেখা যায় ঐশ্বরিয়াকে। এরপর পুরো পরিবার মিলে বেড়াতেও গিয়েছিলেন, যা তাদের বিচ্ছেদের গুঞ্জন খানিকটা ম্লান করে দেয়।

সম্প্রতি এক ফ্রেমে ধরা দিয়েছেন অভিষেক ও ঐশ্বরিয়া, দুজনই সমন্বিত রঙের পোশাকে, মুখ ভর্তি হাসি। এ দৃশ্য দেখে তাদের ভক্তদের মুখেও হাসি ফুটেছে। অনেকে বলছেন, বিচ্ছেদের আলোচনা নিছক গুজব। তবে তাদের ব্যক্তিগত সম্পর্কের প্রকৃত অবস্থা কেবল তারাই জানেন, কারণ চার দেয়ালের ভেতরের সত্যিটা প্রকাশ্যে আসে না সহজে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা